ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসা করলেন চেজ


প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে স্পিনারদের প্রশংসা করলেন চেজ

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করার পর দলের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ। বিশেষ করে তিনি স্পিনারদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন।

ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা ১৬টি উইকেট দখল করেছেন, যা বাংলাদেশের স্পিনারদের তুলনায় দ্বিগুণ। সফরকারী দলের স্পিন আক্রমণ তাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুই ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

চেজ বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের বিশেষ প্রশংসা করেছেন। তিনি বলেন, অভিজ্ঞ এই বোলার ধারাবাহিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে স্পিন আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন।

আরও পড়ুন: ৩৪ বছরেই থেমে গেল অলিম্পিয়ান কিয়ারা ম্যাগিয়ানের জীবন

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে চেজ মন্তব্য করেন, “আমাদের মানসম্পন্ন স্পিন আক্রমণ রয়েছে, বিশেষ করে জোমেল ওয়ারিকানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। তাকে আমি অনেক বছর ধরে জানি। সে আমার সঙ্গে একই স্কুলে পড়েছে এবং বোলিংয়ে দারুণ দক্ষ।”

তিনি আরও বলেন, “সে ক্রমেই উন্নতি করছে এবং সুযোগ পেলেই নিজের সামর্থ্যরে প্রমাণ দেয়। স্পিন বোলিং ইউনিটের নেতৃত্ব দিয়ে সে আমাদের ভালো করার আত্মবিশ্বাস জোগাচ্ছে।”

বাংলাদেশের রান তোলার গতি নিয়ন্ত্রণে রেখে নিয়ন্ত্রিত লাইন ও লেংথে বোলিং করা পেসারদের অবদান নিয়েও সন্তুষ্ট চেজ।

জয়ের পেছনে বাংলাদেশের প্রথম ইনিংসে লিড সীমিত রাখা এবং দ্বিতীয় ইনিংসে দ্রুত চারটি উইকেট তুলে নেওয়ার বিষয়গুলোকে তিনি গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কায় চ্যাম্পিয়ন্স লিগের দলে নেই রোনালদো

চেজ বলেন, “তাদের বেশি রানের লিড নিতে না দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ, বাংলাদেশে বিশেষ করে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের সময় খুব বেশি রান তাড়া করতে চাইবেন না।”

তিনি বলেন, “আমার মনে হয়েছে, আমরা তাদের চাপে ফেলেছিলাম এবং দ্বিতীয় ইনিংসের শুরুতেই দ্রুত চারটি উইকেট নিয়েছিলাম। আমার মতে, এতে বাংলাদেশের ব্যাটিংয়ের ছন্দপতন হয়।”

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে তারা মাত্র ১৪২ রান করতে সক্ষম হয়। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।

চেজের মতে, মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে হলেও লক্ষ্যটি নাগালের মধ্যে ছিল। তাঁর ধারণা, পিচ ব্যাটিংয়ের জন্য ভালো থাকায় লক্ষ্য তাড়া করা সম্ভব হবে।

আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার নতুন চমক মাহলি বিয়ার্ডম্যান

সহজে লক্ষ্য অর্জনের পথ তৈরি করে দেওয়ার জন্য দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিংয়ের প্রশংসাও করেন তিনি।

চেজ বলেন, “আমি শুধু চেয়েছিলাম, ছেলেরা যেন আমাদের ভালো একটা শুরু এনে দেয়। কারণ, লক্ষ্য তাড়া করার সময় শুরুতেই বেশি উইকেট হারালে ড্রেসিংরুমে কিছুটা আতঙ্ক তৈরি হতে পারে।”

শেষ পর্যন্ত দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে কিং অপরাজিত থেকে দারুণ ব্যাটিং করেন।

কিংয়ের ব্যাটিংয়ে বিশেষভাবে সন্তুষ্ট চেজ। তাঁর মতে, পেস বোলিংয়ের বিপক্ষে খেলতেই বেশি অভ্যস্ত এই ডানহাতি ব্যাটার স্পিনের বিপক্ষে অসাধারণ নিয়ন্ত্রণ দেখিয়েছেন। “ব্র্যান্ডন ভালো খেলেছে। স্পিনাররা কখনোই তার ওপর আধিপত্য বিস্তার করছে বলে মনে হয়নি। সে মূলত পেস বোলিং খেলতেই বেশি পছন্দ করে। তাই স্পিনের বিপক্ষে তাকে এভাবে আধিপত্য বিস্তার করতে দেখে আমি খুবই খুশি হয়েছি।”

আরও পড়ুন: মেসির জাদুতে মায়ামির দুর্দান্ত প্রত্যাবর্তন

ম্যাচে খারাপ আলো ও প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার খেলা বন্ধ হওয়ায় হতাশাও প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তাঁর মতে, এসব বিরতি ম্যাচের স্বাভাবিক ছন্দ ব্যহত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধী দলকে বিকল্প সরকার হিসেবে প্রস্তুত হতে বললেন হাসনাত আব্দুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


বিরোধী দলকে বিকল্প সরকার হিসেবে প্রস্তুত হতে বললেন হাসনাত আব্দুল্লাহ

এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, বিরোধী দলকে শুধুমাত্র সরকারের সমালোচনা করে সন্তুষ্ট থাকতে হবে না, বরং কার্যকর ও বিকল্প সরকার হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি উল্লেখ করেন, আপসহীন থাকতে হবে এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপসের কোনো সুযোগ নেই।

শনিবার (৩১ অক্টোবর) যশোরে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন, যা ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ ছিল।

সমাবেশের সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সুশাসন নিশ্চিত করার মানসিকতা নিয়ে এগোতে হবে। তিনি বলেন, শুধুমাত্র লোকদেখানো বিরোধিতা নয়, বরং কোথাও কোনো অনিয়ম বা কারচুপি ঘটলে তা শক্ত হাতে ও দ্ব্যর্থহীন ভাষায় জনগণের সামনে তুলে ধরতে হবে।

তিনি স্পষ্টভাবে জানান, আপসকামী রাজনীতির দিন শেষ। কারচুপির ঘটনায় নমনীয়তা না দেখিয়ে দৃঢ়ভাবে প্রতিবাদ জানাতে হবে। বিরোধী দলে থেকে কোনো ধরনের আপসকামিতা বা ছাড় দেওয়ার মানসিকতা জনগণ মেনে নেবে না।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কেবল চেয়ার পরিবর্তন বা নির্বাচনই যথেষ্ট নয়; বরং পিএসসি, নির্বাচন কমিশন এবং ব্যাংক খাতসহ রাষ্ট্রের মৌলিক কাঠামোগুলোর আমূল সংস্কার করতে হবে। বর্তমান প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের ফিটনেস ও ইঞ্জিন ঠিক না করলে দেশ সঠিকভাবে এগোতে পারবে না।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম পরিবর্তনের স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছে। এই প্রজন্ম শুধু রক্ত দিয়েই ক্ষান্ত হবে না বরং নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেবে। বেকারত্ব দূরীকরণ ও সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা না করলে জনগণ ফের রাজপথে নামতে বাধ্য হবে।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার থাকার ঘোষণা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (পাস) প্রোগ্রামের কারিকুলাম ফ্রেমওয়ার্ক উন্নয়নের কাজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (পাস) প্রোগ্রামের কারিকুলাম ফ্রেমওয়ার্ক উন্নয়নের কাজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর তিন বছর মেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি প্রোগ্রামের ১৯টি বিষয়ের সিলেবাসকে যুগোপযোগী করার জন্য একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্দেশ্যে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (BNQF) অনুসরণ করে আউটকাম বেজড এডুকেশন (OBE) ভিত্তিক কারিকুলাম ফ্রেমওয়ার্ক উন্নয়নের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে ‘তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রোগ্রামের কারিকুলাম ফ্রেমওয়ার্ক উন্নয়ন’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধন করা হয়। দ্বিতীয় ধাপের কার্যক্রম আগামী সপ্তাহে শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, "শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে।" তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ লাখ শিক্ষার্থী এবং প্রতিবছর পাঁচ থেকে ছয় লাখ গ্র্যাজুয়েটের গুণগত মান নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আইন, বিএডসহ বিভিন্ন বিষয়ের কারিকুলাম উন্নয়ন এবং অধিভুক্তি-সংক্রান্ত সমস্যা সমাধানেও কাজ চলছে।

কারিকুলাম ফ্রেমওয়ার্ক উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষাবিদদের সহযোগিতা কামনা করে ড. আমানুল্লাহ বলেন, "বিভিন্ন বিষয়ের মডেল প্রশ্নপত্র তৈরি এবং আধুনিক সিলেবাস প্রণয়নে কাজ করতে হবে।" তিনি আরও বলেন, "নানা ধরনের পারিপার্শ্বিক চাপ থাকলেও একটি বৈষম্যহীন ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ।" এ উদ্যোগ সফল হলে তরুণ প্রজন্ম প্রয়োজনীয় দক্ষতা নিয়ে কর্মবাজারে প্রবেশ করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানে অবদানের কথা তুলে ধরে প্রফেসর আমানুল্লাহ বলেন, "দেশের অনানুষ্ঠানিক কর্মসংস্থান খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে।" তবে তিনি উল্লেখ করেন, তাঁদের মধ্যে প্রয়োজনীয় পেশাগত দক্ষতার ঘাটতি রয়েছে। শিক্ষার্থীদের যথাযথ দক্ষতা প্রদান এবং সব অংশীজনের সহযোগিতায় শিক্ষার মান নিশ্চিত করা গেলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে। তিনি বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয় পুরো জাতির সম্পদ। তাই বিশ্ববিদ্যালয়ের গুণগত পরিবর্তন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষা খাতের সব অংশীজনকে এগিয়ে আসতে হবে।"

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, "কারিকুলাম প্রণয়ন, ভ্যালিডেশন ও বাস্তবায়নের প্রতিটি ধাপই চ্যালেঞ্জিং।" তবে তিনি উল্লেখ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, "এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া; রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয়।" নিরন্তর চেষ্টা ও পরিমার্জনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, "শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে প্রচলিত ব্যবস্থার অচলায়তন ভাঙতে হবে।" কারিকুলামে সময়োপযোগী বিষয় ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ যুক্ত করা গেলে দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুল আলম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম এবং কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ এইচ এম রুহুল কুদ্দুস। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও গবেষকেরা সিলেবাস উন্নয়ন কার্যক্রমে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে A+ পেয়েছে মাধবপুরের আসাদ আহমদ সোহেল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে A+ পেয়েছে মাধবপুরের আসাদ আহমদ সোহেল

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের মেধাবী শিক্ষার্থী আসাদ আহমদ সোহেল পরীক্ষায় A+ অর্জন করেছে। তার এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

আসাদ আহমদ সোহেল দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা মো. মারুফ মিয়া এবং মা মোছা. আছমা খাতুন। তাঁদের অনুপ্রেরণা ও সহযোগিতায় সোহেল পড়াশোনায় মনোযোগী হয়ে এ সাফল্য অর্জন করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আসাদ আহমদ সোহেল জানায়, একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার প্রধান লক্ষ্য। পাশাপাশি নিজেকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলে মানুষের সেবায় কাজ করতে চায় সে।

তার এ অর্জনে শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীন প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মুহাম্মদ শাহজাহান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


দীন প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মুহাম্মদ শাহজাহান

কক্সবাজারে বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিনের মুফাসসির সম্মেলনে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান উল্লেখ করেছেন, ওলামায়ে কেরাম হচ্ছেন আমাদের রাহবার এবং দীনের ধারক-বাহক। ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁদের ভূমিকা সর্বাগ্রে। তিনি বলেন, ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, কারণ ইসলামই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবনবিধান।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, বিভেদ ও বৈষম্যের বিপরীতে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ভূমিকা প্রত্যাশা করে দেশবাসী। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক ও আকিদাগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে উম্মাহর বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গতকাল শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন কক্সবাজার জেলা শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম জাতি নির্যাতন ও নিষ্পেষণের শিকার হচ্ছে। আরাকান, ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম উম্মাহ অধিকারবঞ্চিত। সঠিক নেতৃত্ব ও ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা গেলে বিশ্বের কোনো শক্তিই মুসলিম উম্মাহকে দমিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, এ জন্য বর্তমান সময়ে ইত্তিফাক (ঐক্যমত) ও ইত্তিহাদ (ঐক্য) অত্যন্ত জরুরি।

রাজনৈতিক ও আকিদাগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে উম্মাহর চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মেলনে জেলা সেক্রেটারি মাওলানা আবুল ফজলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিনের কেন্দ্রীয় সহসভাপতি ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, চট্টগ্রাম বিভাগীয় সেক্রেটারি ড. মাওলানা আবুল কালাম আজাদ এবং কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%