ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন চা-শ্রমিকরা


দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন চা-শ্রমিকরা

দীর্ঘ আট বছরের প্রতীক্ষার পর, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। চা-বাগান অধ্যুষিত অঞ্চলে এই নির্বাচনের কারণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন এবং নির্বাচন কমিশন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

নির্বাচনের প্রেক্ষাপটে আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক প্রেস ব্রিফিংয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল এসব তথ্য তুলে ধরেন। প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং অফিসার ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিগণ। জেলা প্রশাসক জানান, মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় মোট ১৩৫টি পঞ্চায়েতের অধীনে চূড়ান্ত ভোটার সংখ্যা ৬০ হাজার ৪৮২ জন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন। এছাড়া মৌলভীবাজার সদরে ৩টি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন এবং বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন ভোটার রয়েছেন।

আরও পড়ুন: সৌরবিদ্যুতে শুল্ক ছাড়ের সুফল আটকে দিতে পারে আমলাতান্ত্রিক জটিলতা

তিনি বলেন, দীর্ঘ আট বছর পর এই নির্বাচন চা-শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশার সৃষ্টি করেছে। এটি শুধু নেতৃত্ব নির্বাচনের আয়োজন নয়, বরং চা-শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার চর্চা ও নিজেদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। চা-বাগানের ম্যানেজার ও মালিকদের সঙ্গে পৃথক সভা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রতিটি উপজেলায় নির্বাচন পরিচালনা ও সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিশেষভাবে শ্রীমঙ্গলে ৪০টি পঞ্চায়েত ও ১৮ হাজার ৮২২ জন ভোটার থাকায় এ উপজেলায় নির্বাচন পরিচালনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে যাতায়াত এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের নির্বাচন পরিচালনা ও ভোটগ্রহণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, এ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে চা-শ্রমিকদের অধিকার, স্বার্থ ও দাবি-দাওয়া তুলে ধরার ক্ষেত্রে নির্বাচিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আইন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে ভোটাররা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।

আরও পড়ুন: বিএনপি নেতা মিজানুর রহমান মিজানকে বহিষ্কার, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ

তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রশাসনের নিরপেক্ষ অবস্থান জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান জেলা প্রশাসক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে ওসিসহ সাতজন আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে ওসিসহ সাতজন আসামি

ডাকাতবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ সাতজন আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।

বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় আলোচিত ডাকাত তৌহিদের আস্তানায় অভিযান পরিচালনার পর পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত সোমবার (২৩ নভেম্বর) লামার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সৌদি আরবপ্রবাসী মো. রিয়াদ মামলাটি দায়ের করেন।

মামলায় চকরিয়া থানার ওসি আরিফুর রহমান, এসআই শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে এসআরবির সিওকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত চকরিয়া থানা পুলিশ ফাইতং এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার দুই পাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর করা হয়। পরে ওই ভবন থেকে লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়া হয়।

বাদীর দাবি, ভবনটির মালিক সৌদি আরবপ্রবাসী রিয়াদ। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ আলোচিত ডাকাত তৌহিদের শ্যালক। স্থানীয়রা দাবি করেছেন, ফাইতং এলাকায় তৌহিদের দুটি বাড়ি রয়েছে। এর মধ্যে একটি বাড়ির মালিকানা ও পরিচয় নিয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

পুলিশের একটি সূত্রের দাবি, তৌহিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় দুই ডজন মামলা রয়েছে। অন্যদিকে রিয়াদের বিরুদ্ধেও ডাকাতি ও অর্থ পাচারসহ একাধিক মামলা রয়েছে।

অভিযোগের বিষয়ে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান যুগান্তরকে জানিয়েছেন, আন্তঃজেলা ডাকাত দলের প্রধান এবং এ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত তৌহিদের বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ড, কর্ণফুলী, বোয়ালখালী, বান্দরবান, কক্সবাজার, রামু ও চকরিয়া থানায় খুন, মাদক ও ডাকাতিসহ ১৯টি মামলা রয়েছে। তিনি পলাতক আসামি। গত ১০ দিনে চকরিয়ার বিভিন্ন এলাকায় সংঘটিত চারটি ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

ওসি আরও জানান, চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা ও কাকারা এলাকায় তৌহিদের একাধিক বাড়ি রয়েছে। চকরিয়ার সীমান্তবর্তী লামার ফাইতংয়ের ওই বাড়িটি তার আস্তানা হিসেবে পরিচিত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে সময়ে সময়ে অভিযান পরিচালনা করা হয়। ভবনটি তৌহিদের শ্যালক রিয়াদের বলে দাবি করা হলেও জমি ও ভবনটি তৌহিদ এবং তার স্ত্রী রুমা আক্তারের নামে কেনা হয়েছে। ভবন ভাঙচুরের অভিযোগ সঠিক নয়। তদন্তকারী সংস্থার তদন্তেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে হকারদের পুনর্দখল ঠেকাতে ডিএনসিসির অভিযান পরিচালনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


মিরপুরে হকারদের পুনর্দখল ঠেকাতে ডিএনসিসির অভিযান পরিচালনা

রাজধানীর মিরপুর-১০ এলাকায় অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে ফুটপাতকে দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির তত্ত্বাবধানে মিরপুর-১০ এলাকার ফুটপাত দখল করে বসা হকারদের সরিয়ে দেওয়া হয়। এ সময় প্রশাসক জানান, "মিরপুরকে ফুটপাত ও অবৈধ দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।"

ডিএনসিসি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হয়েছিল। কিন্তু গত কয়েক দিন ধরে কিছু লোক আবারও মিরপুরের বিভিন্ন ফুটপাতে বসার চেষ্টা করছিলেন। বিষয়টি জানার পর বুধবার প্রশাসক নিজেই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানের মাধ্যমে আবারও মিরপুর-১০ এলাকার ফুটপাত হকারমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযান চলাকালে মিরপুর-১০ ফুট ওভারব্রিজের সংস্কারকাজও পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। এ সময় তিনি সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নামাজের মাধ্যমে মুছে যায় গুনাহের কালিমা: রাসুলুল্লাহ (সা.)

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


নামাজের মাধ্যমে মুছে যায় গুনাহের কালিমা: রাসুলুল্লাহ (সা.)

মানুষের স্বভাব হলো ভুল করা। চলার পথে অসংখ্য প্রলোভন এবং শয়তানের চতুর ধোঁকায় অনেক সময় এমন কিছু কাজ হয়ে যায়, যা আমাদের রবের কাছে অগ্রহণযোগ্য। কিন্তু একজন প্রকৃত বিশ্বাসীর হৃদয় পাথরের মতো কঠিন নয়; ভুল হলে তার বুকটা মোচড় দিয়ে ওঠে, ভেতরে জমে এক গভীর অনুশোচনা। এই অনুশোচনার মধ্য দিয়েই শুরু হয় রবের দিকে ফেরার এক পরম সুন্দর যাত্রা—যেখানে হাতিয়ার হলো পবিত্র ওজু, বিনম্র সেজদা এবং চোখের জলে ভেজা দুই রাকাত নামাজ।

অনুশোচনা যখন ঈমানের আয়না

একজন মুমিন সবসময় চেষ্টা করে গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে। তবে শয়তানের ধোঁকায় পড়ে যখন কোনো গুনাহ ঘটে যায়, তখন তার আফসোসের সীমা থাকে না। এই আফসোস আসলে তার ভেতরের ইমানের জীবন্ত সাক্ষ্য। রাসুলুল্লাহ (সা.) এই অনুভূতির কথা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন—

إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ

‘যখন তোমার নেক আমল তোমাকে আনন্দিত করবে এবং তোমার গুনাহ তোমাকে কষ্টে নিপতিত করবে, তাহলে (বুঝবে) তুমি মুমিন।’ (মুসনাদে আহমদ ২২১৬৬, মুসতাদরাকে হাকেম ৩৩)

ক্ষমার দুয়ারে অশ্রুসিক্ত বান্দা

গুনাহ হয়ে যাওয়ার সেই কষ্ট এবং ভার বয়ে বেড়াতে বেড়াতে মুমিন একমাত্র আল্লাহর দুয়ার দিকে ছুটে যায়, ক্ষমার ভিখারি হয়ে। কারণ, পরম করুণাময় আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আর কেউ নেই। যখনই সেই বান্দা উত্তমরূপে ওজু করে নামাজের পাটিতে দাঁড়ায় এবং ইসতেগফারের অশ্রুতে নিজের গাল ভেজায়, তখন পরম ক্ষমাশীল গাফুরুর রাহিম তার সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেন।

হজরত আবু বকর (রা.) বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) এই সুসংবাদ দিয়েছেন যে, মুসলিম যখন কোনো গুনাহ করে ফেলে, এরপর সুন্দরভাবে ওজু করে দুই রাকাত নামাজ আদায় করে এবং সেই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এরপর নবীজি (সা.) পবিত্র কুরআনের এই আয়াত তেলাওয়াত করেন—

وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا

‘যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল, পরম দয়ালুই পাবে।’ (সুরা নিসা: আয়াত ১১০)

মনোযোগ দিয়ে ওজু করে দুই রাকাত নামাজ আদায় করার ফজিলত এত বিশাল যে, অন্য এক হাদিসে এসেছে—

مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ... وَجَبَتْ لَهُ الْجَنَّةُ

‘যে সুন্দর করে অজু করে এবং অজুর পর মনোযোগ দিয়ে দুই রাকাত নামাজ পড়ে; তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।’ (মুসলিম ২৩৪)

প্রতিটি সেজদায় মর্যাদা ও ক্ষমার পরশ

নামাজের সবচেয়ে কাছাকাছি এবং বিনয়ী মুহূর্ত হলো সেজদা। হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, একবার নবীজি (স.) তাকে বলেছেন—

اعْلَمْ أَنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلَّا رَفَعَ اللَّهُ لَكَ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً

‘জেনে রাখো, তোমার প্রতিটি সেজদার বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং একটি গুনাহ মিটিয়ে দেবেন।’ (মুসনাদে আহমদ ২২২০)

বিপদে-আপদে নামাজের আশ্রয়

মুমিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, যে কোনো বিষয়ে সে একমাত্র আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করে এবং সেই সাহায্য প্রার্থনায় নামাজকে মাধ্যম বানায়। কারণ আল্লাহ তাআলাই মুমিনদের এভাবে সাহায্য চাইতে শিখিয়েছেন। পবিত্র কুরআনে সে প্রসঙ্গটি এসেছে এভাবে—

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

‘হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও; নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা: আয়াত ১৫৩)

জীবনের প্রতিটি বাঁকে ভুল করা অস্বাভাবিক নয়, কিন্তু ভুলের পর হতাশ হয়ে দূরে সরে যাওয়া কোনো মুমিনের কাজ হতে পারে না। ক্ষমার দরজা সবসময় খোলা, আর সেই দরজায় কড়া নাড়ার সবচেয়ে পবিত্র ও সুন্দর উপায় হলো ওজু করে দুই রাকাত নামাজে দাঁড়ানো। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গুনাহ থেকে পরিষ্কার থাকার জন্য নফল নামাজের মাধ্যমে আল্লাহর শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মাগুরায় অনুষ্ঠিত হয়েছে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর উদ্বোধন। বুধবার (২৫ নভেম্বর) সকালে মাগুরা জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় এবং মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুবায়েত হোসেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ন আহবায়ক আমিনুর রহমান খান পিকুল, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আ: রহিম প্রমুখ।

টুর্নামেন্টের প্রথম দিনে খুলনা জেলা ও চুয়াডাঙ্গা জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা আগামী ১ ডিসেম্বর সমাপ্ত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%