প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মিরপুর-১০ এলাকায় অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে ফুটপাতকে দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির তত্ত্বাবধানে মিরপুর-১০ এলাকার ফুটপাত দখল করে বসা হকারদের সরিয়ে দেওয়া হয়। এ সময় প্রশাসক জানান, "মিরপুরকে ফুটপাত ও অবৈধ দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।"
ডিএনসিসি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হয়েছিল। কিন্তু গত কয়েক দিন ধরে কিছু লোক আবারও মিরপুরের বিভিন্ন ফুটপাতে বসার চেষ্টা করছিলেন। বিষয়টি জানার পর বুধবার প্রশাসক নিজেই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানের মাধ্যমে আবারও মিরপুর-১০ এলাকার ফুটপাত হকারমুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযান চলাকালে মিরপুর-১০ ফুট ওভারব্রিজের সংস্কারকাজও পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। এ সময় তিনি সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন