০৭:৩০ পি.এম
‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে নারীর বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে, রাজধানী ঢাকার ধানমন্ডিতে দিবসটি উপলক্ষে একটি কর্মসূচির আয়োজন করে ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি’।
এই কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন, ঘোষণাপত্র পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সৌরবিদ্যুতে শুল্ক ছাড়ের সুফল আটকে দিতে পারে আমলাতান্ত্রিক জটিলতা
এ সময় বক্তারা ধর্ষণ, যৌন নিপীড়ন এবং নারীর বিরুদ্ধে সব ধরনের সহিংসতা বন্ধ করার জন্য যুগোপযোগী আইন প্রণয়নের দাবি জানান। তারা অপরাধীদের দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনারও আহ্বান জানান। পাশাপাশি, এআই-ভিত্তিক যৌন হয়রানি, সাইবার বুলিং ও অনলাইন সহিংসতা প্রতিরোধে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকার বাইরেও দেশের ৬৩টি জেলায় একই প্রতিপাদ্যে দিবসটি পালন করেছে দুর্বার নেটওয়ার্ক এবং সহযোগী সংগঠনগুলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন