১১:৩৬ পি.এম
ভারতের আসামে ভয়াবহ বন্যায় প্রাণহানি ঘটেছে ৭৮ জনের। গত কয়েক দিনের বৃষ্টির পরিমাণ কিছুটা কমায় বেশ কিছু অঞ্চলে বন্যার পানি নামতে শুরু করেছে। কিন্তু প্রান্তিক এলাকাগুলোতে মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। এর মধ্যে আবহাওয়া দফতর নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এ কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন বলিউডের তারকা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ত্রাণ কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়েছেন সালমান খান। এবার আসামের বন্যার্তদের সহায়তায় বড় অঙ্কের আর্থিক অনুদান দিলেন ‘চান্দু চ্যাম্পিয়ন’ খ্যাত অভিনেতা কার্তিক আরিয়ান। তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ত্রাণ তহবিলে এক কোটি রুপি অনুদান দিয়েছেন। এই মানবিক উদ্যোগের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এক্সে (সাবেক টুইটার) কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, "আপনার এই উদার অনুদানে আমি সত্যিই আপ্লুত। আপনার এই সহযোগিতা আসামের মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের দুর্দিন কাটিয়ে উঠতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।" আসাম সরকারের পক্ষ থেকেও কার্তিককে ধন্যবাদ জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, "অভিনেতা কার্তিক আরিয়ানকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি রুপি অনুদান দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার এই উদ্যোগ এবং সময়োপযোগী সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।"
আরও পড়ুন: রাঙামাটির আওয়ামী লীগ নেতা চিংকিউ রোয়াজা গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন