০৬:২৩ পি.এম
পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে গঠিত একটি রেইডিং টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীনের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানের ফলে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে আবির (২৮), তাওহিদুল ইসলাম (২৮), ফয়সাল শেখ (২৮) এবং প্রিন্স প্রকাশ ঢালীকে (২৯) হাতেনাতে আটক করা হয়।
আরও পড়ুন: হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠিত
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক চারটি মামলায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রয়োগ এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন