০৭:২৫ পি.এম
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতির সঙ্গে ইনসাফ করতে পারেননি। যদি তারা ইনসাফ করতে পারতো, তাহলে দেশের চিত্র ভিন্ন রূপ পরিগ্রহ করতো।
মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে ‘ছায়াবাজেট’ প্রস্তাবনা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন।
ডা. শফিকুর রহমান আরো বলেন, গত নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফল সুষ্ঠু হয়নি। জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন নির্বাচনের ফলাফলগুলোতে দেখা যায়নি।
আরও পড়ুন: মহাপরিচালক আবদুল মোতালেবের উদ্বোধন, আনসার সদস্যদের নতুন ব্যারাক 'প্রত্যয়'
তিনি বলেন, যে বাজেট আমরা পেশ করছি, তা বাস্তবায়নের জন্য সততা এবং জবাবদিহিতা অপরিহার্য। যদি সততা ও জবাবদিহিতা না থাকে, তাহলে সরকার যত বড় বাজেটই ঘোষণা করুক না কেন, সেটি কার্যকর হওয়া সম্ভব নয়।
বিরোধীদলীয় নেতা বলেছেন, দেশের বিদ্যমান কর ব্যবস্থা বা ট্যাক্সেশন প্রক্রিয়ার মধ্যে নানা প্রকার ত্রুটি বিদ্যমান। এসব দুর্বলতা দূর করে রাজস্ব ব্যবস্থাকে আরো কার্যকর ও জনবান্ধব করার প্রয়োজনীয়তা উল্লিখিত করেছেন।
তিনি আরও বলেন, অর্থবছরকে ক্যালেন্ডার বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব সংসদে উত্থাপন করবে বিরোধী দল।
বাজেট সম্পর্কে তিনি বলেন, আমরা যে বাজেট পেশ করতে যাচ্ছি, তা প্রকৃত বিচারক হবে জনগণ। বাজেটের প্রস্তাবনা যদি জনস্বার্থের বিপক্ষে চলে, তাহলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন বলেও তিনি জানান।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
এসময় তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রস্তাবিত বাজেটের আকার হলো ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা। তিনি উল্লেখ করেন, জনগণের কল্যাণ, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন