০২:৪৭ পি.এম
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কাচ্চি ও ওয়াধ জেলায় পৃথক অভিযানের মাধ্যমে ৯ সন্ত্রাসী নিহত হয়েছে, এমনটি জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গত ২৬ অক্টোবর কাচ্চিতে একটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয়। এই অভিযানে সাতজন সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে, ওয়াধ জেলায় পরিচালিত আরেকটি অভিযানে নিহত হয় আরো দুজন সন্ত্রাসী। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, নিহতরা ভারত সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য।
আরও পড়ুন: তিন বছর পর বাবার কাছে দুই বোন, ইউক্রেনে আবেগঘন পুনর্মিলন
আইএসপিআর জানায়, এলাকায় অন্যান্য সন্ত্রাসীদের সন্ধানে তল্লাশি অভিযান চলমান রয়েছে। দেশজুড়ে সন্ত্রাসবাদ নির্মূলে ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: ডন
আরএ
আরও পড়ুন: চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল মাদ্রিদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন