১২:০৭ পি.এম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি মো. মাসুদ ওরফে মাছুমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি চার বছর ধরে পলাতক ছিলেন।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাছুম দক্ষিণ তেঁতাভূমি গ্রামের মৃত আবদুল বারেক ওরফে বারু মিয়ার ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, মাছুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা ও একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
আরও পড়ুন: দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত
মাছুমের বিরুদ্ধে একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ব্রাহ্মণপাড়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে আইন মেনেই: অ্যাটর্নি জেনারেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন