০৩:০৮ পি.এম
বিশ্বখ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত, তাঁর দীর্ঘদিনের প্রেমিকা এবং কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করেন।
বিয়ের ছবি পোস্ট করে মিস্টার বিস্ট ক্যাপশনে লেখেন, 'আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি। এটি ছিল আমার জীবনের সেরা দিন।' এই সুখবর শোনার পর থেকেই সামাজিক মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে থাকেন ভক্ত এবং সহকর্মীরা।
সংবাদমাধ্যম টিএমজেডের তথ্য অনুযায়ী, তাদের বিয়ের অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে একটি ব্যক্তিগত ও ঘনিষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিয়েতে মিস্টার বিস্টকে গোলাপি ও সাদা রঙের ব্লেজারের সঙ্গে কালো প্যান্টে দেখা যায়, অন্যদিকে থিয়া বয়সেন পরেছিলেন সাদা রঙের দৃষ্টিনন্দন ওয়েডিং গাউন।
আরও পড়ুন: ভিন্ন মত, ভিন্ন পথ: আমরা একসঙ্গে চলব, এটিই গণতন্ত্রের সৌন্দর্য
বিয়ের পরপরই থিয়া নিজের পরিচয়ে পরিবর্তন আনেন এবং ইনস্টাগ্রামে নিজের নাম পরিবর্তন করে ‘থিয়া ডোনাল্ডসন’ রাখেন।
জানা যায়, ২০২২ সালে এক বন্ধুর ডিনার পার্টিতে প্রথম পরিচয় হয় মিস্টার বিস্ট ও থিয়া বয়সেনের। পরিচয়ের পর থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২৪ সালের ক্রিসমাস ডেতে হাঁটু গেড়ে বসে থিয়াকে বিয়ের প্রস্তাব দেন মিস্টার বিস্ট। সেই সময় বাগদানের আংটির ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন এই জনপ্রিয় ইউটিউবার।
বিশ্বজুড়ে কোটি কোটি অনুসারীর প্রিয় এই কনটেন্ট নির্মাতার বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।
আরও পড়ুন: পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন