০৫:৪৯ পি.এম
রাজধানীর বনানী এলাকায় জুমার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান একদল শিশু-কিশোরের সঙ্গে কুশল বিনিময় এবং খেলাধুলা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি শিশুদের জন্য খেলাধুলার সামগ্রী কেনার কথা বলেন।
শুক্রবার (৬ নভেম্বর) প্রধানমন্ত্রী বনানীর নৌবাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষ হওয়ার পর মসজিদ থেকে বের হয়ে তিনি সেখানে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী বাইরে অপেক্ষমাণ শিশু-কিশোরদের সঙ্গে আলাপ করেন। তিনি জানতে চান তারা কী ধরনের খেলাধুলা পছন্দ করে এবং নিয়মিত খেলে কি না।
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভিএআর প্রযুক্তির ব্যবহার শুরু বাংলাদেশে
প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শিশুদের কাছে জানতে চান তারা কী খেলা পছন্দ করে। জবাবে শিশুদের কেউ ফুটবল আবার কেউ ক্রিকেটের কথা জানায়। প্রধানমন্ত্রী তাদের কাছে জানতে চান তারা বাস্কেটবল বা টেবিল টেনিস খেলে কি না।’
কথোপকথনের শেষে প্রধানমন্ত্রী শিশুদের জন্য খেলার সামগ্রী পাঠানোর আশ্বাস দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন