০৪:১৯ পি.এম
গোপালগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৬ : কাশিয়ানী এলাকায় বাসের চাপায় সোলাইমান মোল্লা (৭০) এবং তার স্ত্রী শাহিদা বেগম (৬০) নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ডে।
নিহত সোলাইমান মোল্লা ও শাহিদা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দেওলা এলাকার বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ঢাকা থেকে আসা একটি বাসে তারা স্বামী-স্ত্রী দু’জন মাঝিগাতী বাসস্ট্যান্ডে নামেন। এরপর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
পুলিশ পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: উত্তরায় আ.লীগের ৪ সদস্যসহ ৭ জন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন