০৩:৩৬ পি.এম
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই খেলোয়াড় সাদ উদ্দিন ও সোহেল রানার নাইট ক্লাবের ছবি ভাইরাল হওয়ার পর আসিয়ান কাপে ৯-২ গোলের লজ্জাজনক হারের পর নতুন একটি মোড় এসেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হওয়ার পর, ইন্দোনেশিয়ান তরুণী এলেনা অবশেষে সেই সমালোচিত পোস্ট নিয়ে মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ছবিগুলো এবং ভিডিওগুলো ইন্দোনেশিয়ার নয়, বরং দুই মাস আগে নেপালে তোলা হয়েছে।
বিতর্কের পর সামাজিক মাধ্যম এক্সে এলেনা লেখেন, "স্পষ্ট করে বলতে চাই, এই ছবি ও ভিডিওগুলো দুই মাস আগের নেপাল ভ্রমণের। তখন আমার সঙ্গে খুব চমৎকার ও পেশাদার কয়েকজন বন্ধুর পরিচয় হয়েছিল।"
আরও পড়ুন: বাংলাদেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতোই মন্তব্য শুকরি কনরাডের
বাংলাদেশি ফুটবলপ্রেমী এবং সংবাদমাধ্যমের কাছে বিষয়টি আসিয়ান কাপ চলাকালে জাকার্তার নাইট ক্লাবে ঘুরে বেড়ানোর ঘটনা হিসেবে উপস্থাপিত হওয়ার পর, তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে দুঃখ প্রকাশ করেন। এলেনা জানান, "আমার পোস্ট কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি করে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সবসময়ই ভ্রমণ শেষ করার অনেক পর ছবি বা ভিডিও পোস্ট করে থাকি। ভ্রমণের সময়ে নিজের অবস্থান গোপন রাখতে এবং মুহূর্তগুলো উপভোগ করতেই আমি সঙ্গে কিছু পোস্ট করি না।"
এর আগে এলেনার প্রথম পোস্টকে কেন্দ্র করে দেশের ফুটবলে তীব্র সমালোচনা দেখা দিয়েছিল। ফুটবলপ্রেমীদের ধারণা হয়েছিল, ম্যাচের ঠিক আগেই বা পরে শৃঙ্খলা ভেঙে জাকার্তার নাইশক্লাবে সময় কাটিয়েছেন ফুটবলাররা।
যদিও সংবাদমাধ্যম ঢাকা পোস্টকে সাদ উদ্দিন ও সোহেল রানা শুরু থেকেই দাবি করে আসছিলেন যে ঘটনাটি জাকার্তার নয়, বরং আসিয়ান কাপের অনেক আগে নেপালে ছুটির দিনগুলোতে ঘটেছিল। এছাড়া সংবাদমাধ্যমটিকে সাদ জানিয়েছেন, নতুন করে তার ‘অনুরোধেই’ ওই নারী পোস্ট করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ডিএমপির দর্শকদের জন্য নিরাপত্তা নির্দেশনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন