ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে বসতঘরে সিঁদ কেটে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালঙ্কার-নগদ টাকা লুট


চাঁদপুরে বসতঘরে সিঁদ কেটে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালঙ্কার-নগদ টাকা লুট

চাঁদপুরের কচুয়ায় গভীর রাতের কোনো এক সময় ঘরের সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। হত্যার পরে পরিবেশের অস্থিরতা সৃষ্টি করে নিহতের কান ও গলা কেটে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আজ সোমবার (২৯ জুন) ভোররাতের কোনো এক সময়ে ঘটনার স্থল উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটেছে।

নিহত ফাতেমা বেগম সরকারের পাট অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী, যিনি মৃত সাদেক হোসেনের সহধর্মিণী। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে আছেন, তবে তারা সবাই আলাদাভাবে বসবাস করায় তিনি ওই টিনশেড ঘরে একাই থাকতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফাতেমা বেগম তাঁর ঘরে একাই ঘুমাচ্ছিলেন। ভোররাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরের কাঁচা ভিটার মাটি খুঁড়ে সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে। সকালে নিহতের ছেলের স্ত্রী ডালিয়া আক্তার পাশের ঘর থেকে শাশুড়িকে ফজরের নামাজ পড়ার জন্য ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় তিনি ঘরের পেছনে গিয়ে দেখেন যে মাটি খুঁড়ে সিঁদ কাটা রয়েছে।

আরও পড়ুন: বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা

পরে তার চিৎকারের শব্দ শুনে বাড়ির অন্য লোকজন ছুটে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ঘরের মেঝেতে ফাতেমা বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

নিহতের মেয়ের জামাতা মিজানুর রহমান জানান, 'দুর্বৃত্তরা আমার শাশুড়ির কান ও গলায় থাকা মূল্যবান স্বর্ণের অলংকার ছিঁড়ে নিয়েছে এবং ঘরে থাকা নগদ কিছু টাকাও লুটে নিয়ে গেছে। আমাদের ধারণা, চুরি করার সময় শাশুড়ি হয়তো দুর্বৃত্তদের চিনে ফেলেছিলেন বা বাধা দিয়েছিলেন। আর সেই কারণেই তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে হত্যা করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।'

ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. লুৎফর রহমান বলেন, 'এটি নিছক চুরির ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো পূর্বশত্রুতা বা উদ্দেশ্য রয়েছে, তা নিশ্চিত হতে পুলিশ, সিআইডি ও পিবিআই-এর একাধিক ইউনিট ইতিমধ্যে ছায়া তদন্ত শুরু করেছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।'

আরও পড়ুন: ৭নং জগদল ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের দাবি

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল মহানগরে থ্রি-হুইলারের ভাড়া থাকছে অপরিবর্তিত, অবৈধ যানের বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:২০ পি.এম


বরিশাল মহানগরে থ্রি-হুইলারের ভাড়া থাকছে অপরিবর্তিত, অবৈধ যানের বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা

বরিশাল মহানগর এলাকার চলাচলকারী থ্রি-হুইলারের যাত্রীদের জন্য বিদ্যমান ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃক। একইসাথে লাইসেন্স নবায়ন না করা থ্রি-হুইলারের বিরুদ্ধে দ্রুত সম্মিলিত অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার, নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় উল্লিখিত সিদ্ধান্তগুলি গৃহীত হয়। সভার সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সভায় মহানগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, এবং বৈধ কাগজপত্র ছাড়া কোনো থ্রি-হুইলার চলাচল করা যাবে না, এই বিষয়গুলোতে গুরুত্বারোপ করা হয়। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, যেসব থ্রি-হুইলারের লাইসেন্স নবায়ন করা হয়নি, সেগুলোর বিরুদ্ধে দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও, যাত্রীসাধারণের স্বার্থ বিবেচনায় থ্রি-হুইলারের বর্তমান ভাড়ার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, সব থ্রি-হুইলারের বৈধ কাগজপত্র ও লাইসেন্স নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম, বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান।

এছাড়াও সভায় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধি, থ্রি-হুইলার মালিক সমিতি, এবং চালক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বরিশাল মহানগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীসাধারণ আরও নিরাপদ ও সাশ্রয়ী সেবা পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু মোকাবিলায় সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:২১ পি.এম


জলবায়ু মোকাবিলায় সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে পালিত হলো জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬।

সোমবার বিদ্যালয় চত্বরে শোভাযাত্রা ও বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশের ভারসাম্য রক্ষায় দায়িত্ব পালনের অঙ্গীকার করে। সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান। জাতীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বা ‘একটি শিশু, একটি গাছ’ কার্যক্রমের আওতায় এ আয়োজন করা হয়।

‎

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাস্টার অনুপ কুমার দাস। এ সময় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পালন/২৮ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:২২ পি.এম


কাউখালীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পালন/২৮ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার

পিরোজপুরের কাউখালীতে উপজেলা পর্যায়ে সকল মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। "দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২৯ জুন) সকাল ১০টা ৫ মিনিটে দেশব্যাপী ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এই কর্মসূচির আওতায় কাউখালী উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় যথাক্রমে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণের পূর্বে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ, যুবদল সভাপতি ও অভিভাবক আসাদুজ্জামান মামুন, শিক্ষক মোঃ মিলটন, মারুফুর রহমান এবং ছাত্রনেতা শহিদুল ইসলাম রানা।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করে বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করে তোলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িত। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনাতা সৃষ্টি এবং গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, একটি শিশু যদি অন্তত একটি গাছের দায়িত্ব নেয়, তাহলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা চাই তারা গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যাতেও দায়িত্বশীল ভূমিকা পালন করুক।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, “বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ একটি বড় চ্যালেঞ্জ। এই পরিবেশে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। গাছ লাগানো শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আন্দোলন। তিনি বলেন, “প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করে, তাহলে অল্প কয়েক বছরের মধ্যেই আমাদের এলাকা আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে। এ ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিল ভূমি মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিল ভূমি মন্ত্রণালয়

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি বজায় রাখতে ভূমি মন্ত্রণালয় কঠোর ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় অসদাচরণ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন দুই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর মধ্যে, ২৫/২৫ নম্বর বিভাগীয় মামলায় রংপুর সদরের প্রাক্তন কপিস্ট কাম বেঞ্চ সহকারী (বর্তমান কর্মস্থল : উপজেলা সেটেলমেন্ট অফিস, বেড়া, পাবনা) মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অন্য দিকে, ২৪/২৫ নম্বর বিভাগীয় মামলায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের রেকর্ডকিপার রেজভীন আখতারের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে বেতন গ্রেডের ০১ (এক) ধাপ নিম্নে অবনমিতকরণ-এর লঘু দণ্ড প্রদান করা হয়েছে। ভূমিসেবাকে হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত হিসেবে আরো জনকল্যাণমুখী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো রকমের অনিয়ম প্রতিরোধের ক্ষেত্রে মন্ত্রণালয়ের কঠোর অবস্থান বজায় থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%