মোঃ এমাদ মিয়া (নরসিংদী): প্রতিনিধি
০৫:৫২ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবোতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের সভাপতি মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন ফকির রাজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জলিল ও যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ,আমলাব ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খলিল উল্লাহ তপন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান ফাহাদ,মাসুদ তালুকদার,ছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত
যুবদল,ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা যুবদলের গৌরবময় ঐতিহ্য তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী সরকার জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্তের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ আটজনের বিরুদ্ধে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার, ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সিআরআইয়ের পক্ষ থেকে বিভিন্ন কোম্পানির কাছ থেকে অনুদান গ্রহণ, আয়কর সুবিধা প্রদান এবং অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন—সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শাব্বির বিন শামস, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং কর আপিলের সদস্য রওশন আরা আক্তার।
আবেদনে উল্লেখ করা হয়েছে যে, সিআরআইয়ের হিসাবে ২৩টি কোম্পানির কাছ থেকে ৪৫ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার টাকা গ্রহণ করা হয়েছে। ২০১৩-২০১৪ থেকে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট আয় ১০০ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৪৮৬ টাকা হিসেবে দেখানো হয়েছে। এর মধ্যে ১৫ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার ৫২১ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়েছে, সিআরআইয়ের ২৫টি ব্যাংক হিসাবে ২৪৭ কোটি ৮৫ লাখ টাকার বেশি জমা হয়েছে এবং ১৯১ কোটি ২১ লাখ টাকার বেশি উত্তোলন করা হয়েছে। এসব হিসাবে মোট লেনদেনের পরিমাণ ৪৩৯ কোটি টাকার বেশি। এছাড়া, ৩৬ লাখ ৫২ হাজার ৭৪২ টাকা আয়কর পরিশোধ না করে সরকারের আর্থিক ক্ষতি করার অভিযোগও রয়েছে।
আবেদনে অভিযোগ করা হয়েছে যে, সিআরআইকে আয়কর সুবিধা দিতে ক্ষমতার অপব্যবহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। প্রতিষ্ঠানটিকে অবৈধভাবে কর সুবিধা প্রদান এবং বিভিন্ন কোম্পানির কাছ থেকে অনুদান নিয়ে অর্থ সংগ্রহ ও আত্মসাতের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।
মামলাটি দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিআরআইয়ের টিআইএন নম্বর ৫৭৫৯৪১৯১৬৩০৪-এর বিপরীতে কর অঞ্চল-৬, ঢাকার সার্কেল-১১৬-এ সংরক্ষিত ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম মর্তুজা আলী সাগর। আদালত আবেদনটি বিবেচনায় নিয়ে নথি জব্দের আদেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জ, ২৮ অক্টোবর, ২০২৬ : স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ তিন আসনের সংসদ সদস্য এস এম জিলানী মন্তব্য করেছেন যে, একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশে নতুনভাবে আবির্ভূত হয়েছে।
তিনি উল্লেখ করেন যে, এই পরাজিত শক্তি দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের সাথে গুপ্ত অবস্থায় থেকে এ দেশে রাজনীতি করে আসছে। একাত্তরের পরাজিত শক্তি গুপ্ত এবং ফ্যাসিস্ট একত্রিত হয়ে বাংলাদেশে আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে।
এস এম জিলানী বলেন, "এই দুই মিলে একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরা যেন নতুন করে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে। এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।"
আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিল্পকলা একাডেমি চত্বরে যুবদল আয়োজিত সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "আমি ভেবেছিলাম দীর্ঘদিনের একটি রাজনৈতিক দল একটি নির্বাচিত সরকারকে দেশ পরিচালনায় অন্তত একটি বছর সময় দেবে। কিন্তু তারা তা না করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিরোধী দলীয় সংসদ নেতা সংসদে বসে এক কথা বলছেন আর সংসদের বাইরে এসে বলছেন ভিন্ন কথা। তারা কখনই বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে ছিল না।"
আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিকের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের সিনিয়র নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আলোচনা সভার আগে উপজেলা যুবদলের আয়োজনে সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর মার্কেট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বর এসে শেষ হয়।
এর আগে এস এম জিলানী উপজেলার বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিশ্ব হাত ধোয়া দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভায় যোগ দিয়ে বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অধিক ঝুঁকিপূর্ণ
হিসেবে চিহ্নিত করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। বাকি ৭০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ছয়টি মোবাইল টহল দল ও দুটি স্ট্রাইকিং রিজার্ভ দল মোতায়েন থাকবে।
বুধবার (২৮ অক্টোবর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।
তিনি জানান, নিরাপত্তা কার্যক্রমে ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে অপারেশনস কন্ট্রোল রুম ও নির্বাচন সুরক্ষা অ্যাপের সহায়তা নেওয়া হবে।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে এসআরবি-১৩।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : দেশের বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) ছাত্র-ছাত্রী ভর্তির হার অত্যন্ত কম থাকার কারণে ২৫টি প্রতিষ্ঠানে আগামী শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় শিফটের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল একটি আদেশ জারি করা হয়েছে, যেখানে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, বিগত ৩ বছরে সংযুক্ত তালিকাভুক্ত ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে দ্বিতীয় শিফটে শিক্ষার্থী ভর্তির হার সন্তোষজনক নয়, এমনকি কিছু প্রতিষ্ঠানে ভর্তির সংখ্যা একেবারেই শূন্য। প্রথম শিফটেও ছাত্র-ছাত্রী ভর্তির হার যথেষ্ট কম রয়েছে। এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত ২৫টি প্রতিষ্ঠানে আগামী শিক্ষাবর্ষ বা সেশন থেকে দ্বিতীয় শিফটের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে ভবিষ্যতে ছাত্র-ছাত্রী ভর্তি বৃদ্ধি সাপেক্ষে এই শিফটগুলো পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে।
স্থগিতকৃত ২৫টি প্রতিষ্ঠানের দ্বিতীয় শিফটে কর্মরত জনবলকে যে সমস্ত প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট চালু রয়েছে, সেখানে বদলি বা পদায়ন করা হবে, যাতে মানসম্মত পাঠদান নিশ্চিত করা যায়।
দ্বিতীয় শিফট স্থগিত করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— জয়পাড়া, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভৈরব, বান্দরবান, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, হোসেনাবাদ, ঝিনাইদহ, শেরপুর, মৌলভীবাজার, নওগাঁ, নাটোর, জয়পুরহাট এবং সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ