০৭:৩৭ পি.এম
সুনামগঞ্জ, ২৮ অক্টোবর ২০২৬ : আজ জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ টাঙ্গুয়ার হাওরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে তাহিরপুর উপজেলায়।
আজ বুধবার বেলা ১১ টায় টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।
এ অনুষ্ঠানটি পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে পরিচালিত হয়। দুলাল কান্তি পাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী।
আরও পড়ুন: বরিশাল মহানগর পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৪, ইয়াবা-গাঁজাসহ উদ্ধার ট্রান্সফরমারের কয়েল
অনুষ্ঠানে রাজু আহমেদ রমজান, পলেন আহমদ, দশরথ হাজং, শামছুল আলম আখঞ্জি টিটু, সাংবাদিক এমএ রাজ্জাকসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গুয়ার হাওর এলাকায় করচ গাছের চারা রোপণ করা হয়। এরপর সংগঠনের সদস্যরা পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য অপসারণে অংশ নেন এবং পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জিকে সংগঠনের পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আরও পড়ুন: বরিশালে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন