০৫:৫০ পি.এম
কন্নড় অভিনেতা যশ অভিনীত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সম্পর্কে সমালোচনা করে আইনি নোটিশ পাওয়ার দাবি করেছেন এক ইউটিউবার। এর আগে একই ধরনের দাবি করেছেন আরেক ইউটিউবার।
এ বিষয়ে ইউটিউবার প্রশান্ত রঙ্গস্বামী মুখ খুলেছেন। প্রশান্তের বক্তব্য, ‘টক্সিক’ সিনেমার রিভিউ করার পর যশ এবং সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশন থেকে তিনি আইনি নোটিশ পেয়েছেন। এ তথ্যটি
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে যশকে কটাক্ষ করেছেন প্রশান্ত।
আরও পড়ুন: চানখারপুলে হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ নবজাতক মারা গেছে
তিনি মন্তব্য করেছেন, পর্দায় যশকে শক্তিশালী চরিত্রে দেখে তিনি ভেবেছিলেন, বাস্তব জীবনেও তিনি তেমনই হবেন। কিন্তু এখন তার মনে হচ্ছে, যশও একজন ‘ধনী ও প্রভাবশালী ব্যক্তি’ হয়ে উঠেছেন।
তবে প্রশান্ত তার দাবির সমর্থনে কোনো আইনি নোটিশের ছবি প্রকাশ করেননি। ফলে তার দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুর ও রিয়া কাপুরকে আইনি নোটিশ
প্রশান্তের ‘টক্সিক’ সিনেমার রিভিউ ভিডিওটি এখনো অনলাইনে উপলব্ধ রয়েছে। এর আগে সূরজ কুমার নামে আরেক ইউটিউবারও ‘টক্সিক’ নিয়ে রিভিউ করার পর আইনি নোটিশ পাওয়ার দাবি করেছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ই-মেইলের ছবি প্রকাশ করেছিলেন, যেখানে বেঙ্গালুরুর এআইপ্লেক্স সফটওয়্যার প্রাইভেট লিমিটেডের অনুমতিপত্র দেখা যায়।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘টক্সিক’-এর নির্মাতাদের পক্ষ থেকে আদালতের নির্দেশ কার্যকর করার দায়িত্ব ওই প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।
‘টক্সিক’ মুক্তির আগে সিনেমাটির নির্মাতারা বেঙ্গালুরুর আদালতে যান। এরপর ২২ আগস্ট আদালত একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন।
আরও পড়ুন: শবনমকে আজীবন সম্মাননা প্রদান হবে ১৮ নভেম্বর
এই নির্দেশে সিনেমাটি নিয়ে মিথ্যা বা মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচার না করতে বলা হয়েছে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের বোঝাতে ‘জন ডো’ নামের একটি পক্ষও রাখা হয়েছে।
আদালতের এই নির্দেশ আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ওই দিন মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
মুক্তির পর ‘টক্সিক’ নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সিনেমার গল্প, নির্মাণ ও অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা বিভিন্ন মতামত প্রকাশ করছেন।
এর মধ্যে একাধিক ইউটিউবার আইনি নোটিশ পাওয়ার দাবি করায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
আরও পড়ুন: বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য সুবিধা চাইল
উল্লেখ্য, ‘টক্সিক’ পরিচালনা করেছেন গীতু মোহনদাস। সিনেমাটিতে যশের পাশাপাশি অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নথারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। সিনেমায় যশকে দুটি চরিত্রে দেখা গেছে।
তবে ইউটিউবারদের আইনি নোটিশ দেওয়ার অভিযোগ নিয়ে এখন পর্যন্ত যশ বা সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: ডা. জোবায়দা রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন