০৪:০২ পি.এম
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সৌদি আরবের সার্বভৌমত্ব এবং পবিত্র মসজিদগুলোর নিরাপত্তার প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
তিনি উল্লেখ করেছেন, ‘সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা এমন বিষয়, যা নিয়ে কোনো আপস করা সম্ভব নয়।’
ইন্ডিপেন্ডেন্ট আরাবিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা, নিরাপত্তা এবং সর্বোপরি হারামাইন শরিফাইনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কোনো আলোচনা সাপেক্ষ বিষয় নয়; পাকিস্তানের কাছে এটি একটি অবিসংবাদিত বিষয়। সুতরাং, আমরা যখন এ কথা বলছি, তখন এটি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে।’
আরও পড়ুন: কানাডা কেন অভিবাসনকে গুরুত্ব দিচ্ছে, তিন বছরে ৩৮০০০০ অভিবাসী গ্রহণের লক্ষ্য
সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের ডিজি আইএসপিআর এসব মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, সৌদি আরবের ওপর হামলার জবাব ‘মক্কা চুক্তির’ অন্তর্ভুক্ত দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেওয়া হবে।
তিনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তান ‘সৌদি আরবকে প্রয়োজনীয় সামরিক সহায়তা দিচ্ছে এবং সব ধরনের উপায় কাজে লাগাতে প্রস্তুত রয়েছে।’
ইয়েমেন সরকারকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা সম্পর্কে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ইসলামাবাদ কোনো আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে কি না তা তিনি জানেন না, তবে তিনি উল্লেখ করেছেন যে, পাকিস্তান তাদের কাছে আসা যেকোনো অনুরোধ ‘বিবেচনা করবে এবং সে বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে।’
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
আরও পড়ুন: স্পেনে বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন