০৬:৫০ পি.এম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে (ডিআর কঙ্গো) নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইউটিলিটি এভিয়েশন ইউনিটের কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে।
আজ রোববার, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
তিনি এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী এবং দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর খুলনা সফরের প্রস্তুতি নিয়ে জরুরি পর্যালোচনা সভা
পরে, তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকায় নিয়োজিত এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বাংলাদেশ বিমান বাহিনীর ৪টি এমআই সিরিজ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টসহ ১৩৪ জন সদস্য বর্তমানে ডিআর কঙ্গোতে জাতিসংঘের মনুস্কো শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩ দলটি তাদের স্থলাভিষিক্ত করবে। এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।
গত ২৮ অক্টোবর কন্টিনজেন্টের ২৩ সদস্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশ্যে রওনা হন। কন্টিনজেন্টের বাকি ১১২ সদস্য আগামী ৪ নভেম্বর কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করবেন।
আরও পড়ুন: জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ১৮ বছরের মোটরসাইকেলচালকের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন