ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ঢাবিতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগ নেতাকে আটক করেছে ছাত্রদল


ঢাবিতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগ নেতাকে আটক করেছে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সন্দেহজনক যাতায়াত এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন হল ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১ নভেম্বর) বিকেলের দিকে তাঁকে আটক করা হয়। পরে প্রক্টর অফিসের মাধ্যমে শাহবাগ থানায় নেওয়া হয়।

‎

আরও পড়ুন: ১১ জেলায় ৮৭৯ জন গ্রেপ্তার, ৩০৩ কিশোর অভিভাবকের জিম্মায় মুক্ত

আটক অর্ক সাহা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি জামালপুর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শয়ন-সৈকত কমিটির সমাজসেবা সম্পাদক।

‎

জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল প্যানেল থেকে ডাকসু নির্বাচনে হল সংসদের নির্বাচিত সদস্য ধ্রুব রায় জানান, কিছুদিন ধরে অর্ক সাহার জগন্নাথ হলে যাতায়াত লক্ষ্য করছিলেন তাঁরা। তাঁর আচরণ ও কর্মকাণ্ড তাঁদের কাছে সন্দেহজনক মনে হয়।

‎

আরও পড়ুন: বেনাপোলে পাসপোর্ট যাত্রীর ১৩ হাজার টাকা ছিনতাই, দুই ব্যক্তি আটক

ধ্রুব রায়ের অভিযোগ, অর্ক সাহা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নিয়মিত পোস্ট দিতেন। পাশাপাশি জগন্নাথ হলের নিষ্ক্রিয় ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনা করছিলেন বলে তাঁদের সন্দেহ হয়।

‎

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জগন্নাথ হলে অর্ক সাহার সন্দেহজনক যাতায়াত দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর মুঠোফোনে আওয়ামী লীগ ও ছাত্রলীগ-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও উপকরণ পাওয়া গেছে বলে দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে সেগুলোর প্রকৃতি বা বিষয়বস্তু স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

‎

আরও পড়ুন: এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলন এনসিপির

আটকের পর অর্ক সাহার হাতে ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’ লেখা একটি ব্যানার ধরিয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, ‘আপা আপা করিস না, আপা কিন্তু আইবো না’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’ এবং ‘পিঠের চামড়া থাকবে না’ ইত্যাদি। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের মাধ্যমে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের মাঠে ফেরানোর আহ্বান এমপি জিন্নাহ কবিরের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের মাঠে ফেরানোর আহ্বান এমপি জিন্নাহ কবিরের

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) এস এ জিন্নাহ কবির মন্তব্য করেছেন, তরুণদের মাঠে ফিরিয়ে এনে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। তিনি বলেছেন, ‘মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের পথে তরুণ প্রজন্ম। বাড়ছে অপরাধ, ভাঙছে পরিবার, বাড়ছে সামাজিক অবক্ষয়। এই ভয়াবহতা ঠেকাতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

রবিবার (১ নভেম্বর) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

জিন্নাহ কবির আরও বলেন, ‘শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, সমাজ থেকে আগে মাদক নির্মূল করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিশাপের হাত থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি এলাকায় প্রতিনিয়তই মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা করে যাচ্ছি। তরুণদের মাদকের অন্ধকার জগৎ থেকে দূরে রাখতে নেতাকর্মীদের নিয়ে খেলাধুলার পরিবেশ তৈরির মহা পরিকল্পনা গ্রহণ করেছি। এজন্য খেলার মাঠগুলো সচল করতে হবে, নতুন প্রজন্মকে মাঠমুখী করতে হবে। খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে পারলে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে। এ জন্য পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

জিন্নাহ কবির আরো বলেন, ‘আমি আমৃত্যু জনগণের সেবায় কাজ করে যেতে চাই। ইতোমধ্যে আমার সংসদীয় আসনে পর্যায়ক্রমে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। শুধু দৌলতপুর উপজেলার জন্য আগামী অর্থবছরে সোয়া ২০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছি।’

জনসভায় কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, মানিকগঞ্জ জেলা যুবদল আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সংসদ সদস্য জিন্নাহ কবিরের জামাতা ব্যারিস্টার যাওয়াদুল নয়নসহ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও মার্কিন বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


বাংলাদেশ ও মার্কিন বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু

সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা অনুযায়ী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায়, বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে। রবিবার, ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এই মহড়ার উদ্বোধন করা হয়।

ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি মিশন চিফ তৃষিতা মওলা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’-এর মূল উদ্দেশ্য হলো বিষয়ভিত্তিক মতামত বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও কার্যক্ষমতা বৃদ্ধি করা। এই মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি বিমানের অপারেশন ও রক্ষণাবেক্ষণ, এভিয়েশন সেফটি ও হ্যাজমেট রিস্ক ম্যানেজমেন্ট, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, এয়ারলিফট কার্গো হ্যান্ডলিং, এয়ার বেজ ডিফেন্স ও ফোর্স প্রটেকশন এবং ক্র্যাশ ফায়ার রেসকিউ বিষয়ে দুই দেশের সদস্যরা পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন।

এবারের যৌথ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশগ্রহণ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএইউর গভর্নিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউজিসি চেয়ারম্যানকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


এসএইউর গভর্নিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউজিসি চেয়ারম্যানকে সংবর্ধনা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) গভর্নিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন সংবর্ধনা প্রদান করেছে।

এই সংবর্ধনা অনুষ্ঠানটি রোববার ইউজিসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বক্তারা উল্লেখ করেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) উদ্যোগে ভারতের নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান পদে তার নির্বাচিত হওয়া বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক সম্পৃক্ততা ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মো. আসলাম হোসেন। ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া বক্তব্য রাখেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. মহিবুল আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক এবং ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. গোলাম দস্তগীর।

সংবর্ধনার জবাবে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ মন্তব্য করেন, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া তার জন্য একটি সম্মানের বিষয়। তিনি এই দায়িত্বকে দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, গবেষণায় সহযোগিতা এবং দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে একাডেমিক সম্পর্ক আরো জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।

তিনি আরো বলেন, সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা কার্যক্রমে উৎসাহ প্রদান এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারণে তিনি উদ্যোগ গ্রহণ করবেন। দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণার উৎকর্ষ অর্জনে আঞ্চলিক সহযোগিতাকে আরো কার্যকর ও ফলপ্রসূ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এদিকে, গত ৮ ও ৯ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের ১৬তম সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদকে দুই বছর মেয়াদে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তিনি শ্রীলঙ্কার প্রতিনিধি অধ্যাপক কাপিলা সেনেভিরত্নের স্থলাভিষিক্ত হয়েছেন।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনজনিত সহিংস পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যাতে তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

রোববার (১লা নভেম্বর) রাতে সচিবালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ডিসেম্বরের প্রেক্ষাপটে পোশাক খাতকে অস্থির করার চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার। একই সঙ্গে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যাতে উৎপাদন অব্যাহত রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এর আগে, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সন্ধ্যায় সচিবালয়ে বেশ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

এদিকে, গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য সরকার মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%