০৭:০১ পি.এম
পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোকাবহ ঘটনাটি স্মরণ করার উদ্দেশ্যে চট্টগ্রামে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে শোক মজলিস এবং শোক মিছিলের আয়োজন করা হয়েছে।
এ কর্মসূচিতে শত শত নারী, পুরুষ এবং শিশু-কিশোর অংশগ্রহণ করেন। এদের মধ্যে ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগের আদর্শ তুলে ধরা হয়েছে। একই সাথে মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বের শান্তি এবং জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
আজ শুক্রবার সকালে মহানগরের সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহ থেকে হুজ্জাতুল ইসলাম মাওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে শোক মিছিল বের হয়ে। এই মিছিলটি নিউমার্কেট, জিপিও, কোতোয়ালী মোড়সহ অনেক সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহে এসে শেষ হয়।
আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
মিছিলে শত শত নারী, পুরুষ এবং শিশু-কিশোর অংশ নেন। তারা ইমাম হোসাইন (রা.)-এর প্রতীকী কফিন এবং বিভিন্ন লেখা সংবলিত পতাকা (আলাম) বহন করেন। পুরো মিছিলে কারবালার শহীদদের স্মরণে নওহা ও মার্সিয়া পাঠ করা হয়। মিছিল চলাকালীন ‘ইয়া হোসাইন’ এবং ‘লাব্বাইক ইয়া হোসাইন’সহ বিভিন্ন শোকধ্বনিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
এর আগে, সকাল সাড়ে ১০টায় সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহে মাসায়েব মজলিস অনুষ্ঠিত হয়। এ মজলিসে হুজ্জাতুল ইসলাম মাওলানা আমজাদ হোসেন কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবার-পরিজনদের শাহাদতের হৃদয়বিদারক ঘটনা তুলে ধরেন। তাঁর বক্তৃতায় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে অংশগ্রহণকারীরা বুক চাপড়ে মাতমের মাধ্যমে শোহাদায়ে কারবালার প্রতি শ্রদ্ধা জানান।
নিউমার্কেট এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মাওলানা আমজাদ হোসেন মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা এবং জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, প্রতিবছর ১০ মহরম পবিত্র আশুরার দিনে কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণে নগরীর সদরঘাট থেকে শিয়া সম্প্রদায় এ শোক মিছিলের আয়োজন করে। এ উপলক্ষে সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানও পালিত হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন