০৭:০৯ পি.এম
চাঁদপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার (২৮ নভেম্বর) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ফরিদগঞ্জ উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে তারা এই সাফল্য লাভ করে।
টুর্নামেন্টে সেরা গোলরক্ষক হিসেবে মাহিব নির্বাচিত হন, সর্বোচ্চ গোলদাতা শাওন (৪ গোল) এবং ম্যাচসেরা তুহিন। এছাড়া টুর্নামেন্টসেরা খেলোয়াড় হিসেবে পুষ্পের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, প্রথম তিনজন খেলোয়াড় সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, এবং পুষ্প ফরিদগঞ্জের হয়ে খেলেছেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় ফরিদগঞ্জের সংসদ সদস্য এম এ হান্নান এবং হাজীগঞ্জ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কোচ পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে দিল ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন