প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলা সংবাদ ডিজিটাল প্ল্যাটফর্মের ফেসবুক পেজে ৫০ হাজারের বেশি অনুসারী (ফলোয়ার) অর্জনের সাফল্যে ফরিদপুরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাপ্তাহিক বাংলা সংবাদের সম্পাদক ও ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফরিদ আহমেদ। তিনি তাঁর বক্তব্যে পত্রিকাটির প্রতিষ্ঠাতা আ স ম সোবহানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে পত্রিকার অতীত দিনের নানা স্মৃতিচারণ করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলা সংবাদ নানা চড়াই-উতরাই পেরিয়ে পাঠকপ্রিয়তা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাতার আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে পত্রিকাটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করা, সংবাদ পরিবেশনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মুভি বাংলা টেলিভিশনের প্রতিনিধি এস এম সাহান। তিনি বলেন, বর্তমান সময়ে ডিজিটাল গণমাধ্যমের জনপ্রিয়তা ও গুরুত্ব ক্রমাগত বাড়ছে। এমন প্রতিযোগিতামূলক সময়ে বাংলা সংবাদের ফেসবুক পেজে ৫০ হাজারের বেশি অনুসারী অর্জন নিঃসন্দেহে একটি আনন্দের ও গর্বের বিষয়। এই অর্জন শুধু একটি সংখ্যাগত সাফল্য নয়, বরং পাঠক ও দর্শকদের ভালোবাসা এবং আস্থার প্রতিফলন। তিনি বাংলা সংবাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে গণমানুষের কথা তুলে ধরতে হবে। পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা ও দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বক্তব্য দেন ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি ও ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু। তিনি বলেন, একটি গণমাধ্যমের সফলতা নির্ভর করে পাঠক ও দর্শকদের বিশ্বাস এবং ভালোবাসার ওপর। বাংলা সংবাদের ৫০ হাজার অনুসারী অর্জন সেই আস্থারই একটি ইতিবাচক প্রতিফলন। তিনি আরও বলেন, বর্তমান ডিজিটাল যুগে সংবাদমাধ্যমকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি সংবাদ যাচাই, তথ্যের নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলা সংবাদ ভবিষ্যতেও তার পেশাগত মান ও গ্রহণযোগ্যতা ধরে রেখে আরও বৃহৎ পরিসরে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক টেলিভিশনের প্রতিনিধি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের ফরিদপুর জেলা কমিটির সভাপতি মোঃ ফিরোজ, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ও ফরিদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, জাতীয় সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা কমিটির নির্বাহী সদস্য মাসুদুর রহমান লিমন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ ও খন্দকার কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান এবং দপ্তর সম্পাদক ময়াজ্জেম সিকদার।
অনুষ্ঠানের একপর্যায়ে কেক কেটে ৫০ হাজার অনুসারী অর্জনের আনন্দ উদ্যাপন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা বাংলা সংবাদের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
পাশাপাশি বাংলা সংবাদের সঙ্গে যুক্ত পাঠক, দর্শক, শুভানুধ্যায়ী ও সকল অনুসারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন