১১:০৫ পি.এম
চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াসমিন। ২০২৬ সালের ১ জুলাইবাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) খন্দকার শামিমা ইয়াসমিন চাঁদপুরে আগমন করলে ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এসময় চাঁদপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত সালামি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সকল দপ্তরের বার্ষিক পরিদর্শন করেন এবং দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। সফরকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন