১০:৩৫ এম
দেশের শিল্পখাতের বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জের মধ্যে একটি স্বস্তির খবর এসেছে, যা হলো তৈরি পোশাক রপ্তানিতে। ডব্লিউটিওর ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নিশ্চিত হয়েছে।
বিশ্বজুড়ে বৈশ্বিক পোশাক রপ্তানি কিছুটা কমলেও, শীর্ষ অবস্থানটি দখল করে রেখেছে চীন। তালিকায় বাংলাদেশের পরে তৃতীয় স্থানে ভিয়েতনাম, চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম স্থানে তুরস্ক অবস্থান করছে।
প্রতিবেদনটি অনুযায়ী, গত বছরে বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় প্রায় ২ বিলিয়ন ডলার বেশি।
আরও পড়ুন: এখন আর দিনের ভোট রাতে হয় না: ত্রাণমন্ত্রী
তবে, এক বছরের তুলনায় বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, আর ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ।
অর্থনীতিবিদ মাহফুজ কবির জানান, ভিয়েতনাম দ্রুত গতিতে এগিয়ে আসছে। কিন্তু ভারতের পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়া প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও মজবুত করছে। তাই, দ্বিতীয় অবস্থান ধরে রাখতে হলে বাংলাদেশের উৎপাদনে অটোমেশন বাড়ানোর সাথে সাথে প্রতিযোগী সক্ষমতা আরো শক্তিশালী করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন