ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয় মানুষকে দিন ছোট্ট চমক


বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয় মানুষকে দিন ছোট্ট চমক

প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রিয় মানুষটিকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য বিভিন্ন বিশেষ দিন পালন করা হয়। এর মধ্যে একটি বিশেষ দিন হলো বয়ফ্রেন্ড দিবস। প্রতি বছর ৩ অক্টোবর এই দিবসটি উদযাপন করা হয়। এই দিনটি মূলত প্রেমিককে (বয়ফ্রেন্ড) তার গুরুত্ব, ভালোবাসা ও মূল্য বোঝানোর একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত হয়।

এই দিনটিতে বয়ফ্রেন্ড বা প্রেমিকের সঙ্গে সময় কাটানো, তার পছন্দের কাজ করা অথবা ছোট কোনো উপহার দিয়ে তাকে বিশেষ অনুভূতি প্রদান করা যেতে পারে। সম্পর্ক নতুন হোক বা দীর্ঘদিনের—এই দিনটি দুজনের মধ্যে ভালোবাসা ও বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ প্রদান করে।

কেন শুরু হলো বয়ফ্রেন্ড দিবস?

আরও পড়ুন: আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের হিন্দি গানের সঙ্গে মোগলাই খাবারের আয়োজন

গার্লফ্রেন্ড দিবস ১ আগস্ট পালনের জনপ্রিয়তা বাড়ার পর প্রেমিকদের জন্যও একটি বিশেষ দিন থাকা স্বাভাবিক হয়ে উঠেছে। যদিও গার্লফ্রেন্ড দিবসের শুরুতে মূলত নারী বন্ধুদের বন্ধুত্ব উদযাপনের বিষয়টি গুরুত্ব পেয়েছিল, সময়ের সঙ্গে এটি প্রেমের সম্পর্ক উদযাপনের সঙ্গেও যুক্ত হয়েছে।

অন্যদিকে, বয়ফ্রেন্ড দিবস শুরু থেকেই মূলত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে পালিত হচ্ছে। তবে এই দিনে পুরুষ বন্ধুদের প্রতি ভালোবাসা ও বন্ধুত্বের গুরুত্ব প্রকাশ করা যেতে পারে।

কীভাবে উদযাপন করবেন দিনটি?

প্রেমিককে খুশি করতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। তার পছন্দের কোনো স্থানে ঘুরতে যাওয়া, একসঙ্গে রাতের খাবার খাওয়া অথবা সিনেমা দেখা হতে পারে দিনের পরিকল্পনা। তার পছন্দের শখ অনুযায়ী মাছ ধরা, খেলাধুলা দেখা কিংবা অন্য কোনো কাজে সঙ্গী হওয়া আনন্দের উপায় হতে পারে।

আরও পড়ুন: ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘মিট কার্নিভাল’

প্রেমিকের পছন্দের খাবার তৈরি করে দিতে পারেন। আবার দুজনের প্রথম দেখা বা প্রথম ঘোরার স্থানে ফিরে গিয়ে পুরোনো স্মৃতি মনে করাও বিশেষ আয়োজন হতে পারে।

ছোট চমকেই হতে পারে বড় আনন্দ

প্রেমিককে চমকে দিতে ছোট কোনো উপহার দিতে পারেন। চাইলে নানা সূত্রের মাধ্যমে তাকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে সেখানে পছন্দের কিছু দিয়ে চমকে দেওয়া যায়।

ঘরেই আয়োজন করতে চাইলে তার পছন্দের সিনেমা, খাবার ও আরামদায়ক পরিবেশ তৈরি করে একসঙ্গে সময় কাটানো যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাকে বোঝানো যে তিনি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: জেন জিদের প্রেমের নতুন নাম ‘ডেলুশনশিপ’, তরুণদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু

প্রথম দেখা বা প্রথম দিনের স্মৃতি ফিরিয়ে আনুন।

বয়ফ্রেন্ড দিবস উদযাপনের আরেকটি সুন্দর উপায় হতে পারে প্রথম দেখা বা প্রথম ঘোরার স্মৃতি ফিরিয়ে আনা। যেদিন প্রথম দেখা হয়েছিল, সম্ভব হলে সেই স্থানে আবার যাওয়া কিংবা সেদিনের কোনো বিশেষ মুহূর্ত মনে করা সম্পর্কের পুরোনো স্মৃতি নতুন করে ফিরিয়ে আনতে পারে।

শুধু প্রেমিক নয়, বন্ধুত্বও হোক উদযাপিত।

এই দিনটি শুধুমাত্র প্রেমের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। পুরুষ বন্ধুদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবেও দিনটি পালন করা যেতে পারে।

আরও পড়ুন: নবদম্পতিদের মধ্যে যেসব ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হয়

দীর্ঘদিন কথা না হওয়া কোনো বন্ধুকে ফোন করে খোঁজ নেওয়া, বার্তা পাঠানো কিংবা একসঙ্গে সময় কাটানো—এসব ছোট উদ্যোগও বন্ধুত্বকে আরও গভীর করতে পারে। পুরুষদের মধ্যেও বন্ধুত্ব ও পরস্পরের প্রতি যত্ন প্রকাশের সুযোগ থাকা গুরুত্বপূর্ণ।

বয়ফ্রেন্ড দিবসের শুরু কীভাবে?

বয়ফ্রেন্ড দিবসের সঠিক সূচনা সম্পর্কে নিশ্চিত তথ্য খুব বেশি পাওয়া যায় না। দিবসটির নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা শুরুর ইতিহাসও স্পষ্ট নয়। তবে এর মূল উদ্দেশ্য হিসেবে প্রেমিকের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্পর্কের আনন্দ উদযাপন করাকেই গুরুত্ব দেওয়া হয়।

তাহলে ৩ অক্টোবর বড় কোনো আয়োজনের চেয়ে প্রিয় মানুষটির সঙ্গে কিছুটা সময় কাটানো, তার কথা শোনা এবং জীবনে তার গুরুত্ব বোঝানোই হতে পারে বয়ফ্রেন্ড দিবস পালনের একটি সুন্দর উপায়।

আরও পড়ুন: শীতে বেশি ঘুমিয়েও সারাক্ষণ ক্লান্ত লাগার পেছনে যেসব কারণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে: রফিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে: রফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর বর্তমান কার্যক্রম এবং পশ্চিমা সমর্থন অর্জনের প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী, যিনি ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস প্রকাশ করেছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) তার ফেসবুক পোস্টে তিনি জামায়াতকে আহ্বান জানান, যেন তারা পশ্চিমাদের সন্তুষ্টির পথ পরিহার করে আল্লামা সাঈদীর রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত দলটির মর্যাদা রক্ষা করে।

রফিকুল ইসলাম মাদানী উল্লেখ করেন, "মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামাতেও একটা আসছে।" তিনি বলেন, "পার্থক্য- আওয়ামী লীগেরটা খোলামেলা, সে বাউল শিল্পী, তার কাজও সরাসরি, সে ওপেন ফাইট্টা যায় ছিঁইড়া যায় বলত!"

তিনি আরও বলেন, "এটা হিজাব পরে ইসলামের নামে ধোঁকা দিয়ে সবকিছু ফাটাইলতাছে, ছিঁড়ালতাছে, ইসলামের ক্ষতি করতাছে!"

মাদানী লেখেন, "ঐ মমতাজও সংসদে সবজান্তা মাতব্বরের মতো সিয়াসিত্তার হাদিস কউত, এটাও সবজান্তা হাদিস বলে! ভাবসাবও সেইম!"

তিনি মনে করেন, জামাত পশ্চিমাদের থেকে ক্ষমতা পাওয়ার আশায় ইসলামপন্থীদের চ্যালেঞ্জ করছে, বলছেন, "আমরা ইসলামের নামে যা তা করব, পারলে কী করবা কর?"

মাদানী আরও লেখেন, "এরা ভাবতেছে, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, বিএনপি এখন পাওয়ারে আছে, আর বাঙালি টানা ২ টার্মে কাউকে ভোট দিয়ে পাস করাবে না। অতএব, আগামী টার্মে আমরা কনফার্ম সমস্যা ভোটের মাঠে নাই!"

তিনি পশ্চিমাদের প্রতি ইঙ্গিত করে বলেন, "সমস্যা পশ্চিম। তারা যদি মনে করে আমরা ইসলামপন্থী, তাহলে আমাদের আসতে দিবে না। যেটা উপদেষ্টা রিজওয়ানা হাসানের কথায় বুঝা যায় এবারই হইছে!"

রফিকুল ইসলাম মাদানী বলেন, "অতএব, পশ্চিমের কাছে নিজেদের প্রমাণ করতে হবে আওয়ামী লীগ-বিএনপির চেয়েও আমরা আল্ট্রা ফ্রো-মেক্স স্টাইলে আরও আপডেট পুরোপুরি সেকুলার আমরাও! পূর্বে যা কেউ করে নাই, সেগুলোও আমরা করব।"

তিনি উল্লেখ করেন, "এগুলো করে পশ্চিমকে বুঝাচ্ছে এই দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথম হাফ প্যান্ট পরে বাস্কেটবল আয়োজন করছি মেয়েদের! সারাদেশে এত এত সমালোচনা, তারপরও আমরা আমাদের মহিলা এমপিকে দিয়ে খেলার পুরস্কার দিয়েছি। এটাই আমাদের কাছে ইসলাম!"

রফিকুল লেখেন, "জামাত-শিবিরকে বলি, ভাইরে আমার কষ্টের জীবনে আপনারা সহযোগিতা করছেন, খোঁজখবর নিছেন। তাই আপনাদের প্রতি একটা ইমোশন-সিমপ্যাথি কাজ করে। আপনাদের দলীয় অবস্থান নিয়ে অন্যদের মতো আমি বিরোধিতা করি না, সমালোচনার জন্য সমালোচনাও করি না।"

তবে তিনি সতর্ক করে বলেন, "কিন্তু আপনারা যদি এভাবে পশ্চিমাদের খুশি করার জন্য ওপেন আমাদের চ্যালেঞ্জ করেন, তাহলে শুধুমাত্র ইস্যুভিত্তিক বিরোধিতা করব না!"

তিনি লেখেন, "আমাকে মেরে ফেলা না হলে, আমি একা বিরোধিতায় লাগলে লোড নিতে পারবেন না, পাগল হয়ে যাবেন!"

তিনি শেষ করেন, "প্লিজ, আল্লাহর ওয়াস্তে, আল্লামা সাঈদী রহ.এর শাহাদাতে রঞ্জিত দলটাকে আর নিচে নামায়েন না! আপাতত এতটুকু চাওয়া!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রোনালদোকে সবাই মনে রাখবে, কোচকে নয়’-মাদেইরা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


‘রোনালদোকে সবাই মনে রাখবে, কোচকে নয়’-মাদেইরা প্রেসিডেন্ট

পর্তুগালের কোচের সঙ্গে রোনালদোর সাম্প্রতিক বিরোধের প্রেক্ষাপটে মাদেইরার প্রেসিডেন্ট মিগেল আলবুকের্ক মন্তব্য করেছেন যে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কোচের পরিচয় হারিয়ে যেতে পারে, কিন্তু রোনালদোর নাম চিরকাল টিকে থাকবে।

মাদেইরার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট মিগেল আলবুকের্ক ক্রিশ্চিয়ানো রোনালদো সম্পর্কে কথা বলেছেন। পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে রোনালদোর চলমান টানাপোড়েনের মধ্যে তিনি রোনালদোর দীর্ঘমেয়াদি প্রভাবের বিষয়টি তুলে ধরেছেন।

আলবুকের্ক বলেন, "৩০ বছর পর কেউ জানবে না পর্তুগালের কোচ কে ছিলেন। কিন্তু ৩০, ৪০ কিংবা ৫০ বছর পরও সবাই জানবে রোনালদো কে।"

তিনি আরও যোগ করেন, "এটাই মহত্ত্ব ও গড়পড়তার মধ্যে পার্থক্য।"

নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ী ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে থাকার পর জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো। কোচ জেসুস জানিয়েছিলেন, দ্বিতীয়ার্ধে তাঁকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল, তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। এরপর রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যথাসময়ে জাতীয় দল ছাড়ার কারণ প্রকাশ করবেন।

মাদেইরার ফুনশালে জন্মগ্রহণকারী রোনালদো পর্তুগালের অন্যতম সফল ফুটবলার হিসেবে দীর্ঘ সময় ধরে জাতীয় দলের নেতৃত্ব দিয়ে আসছেন। ২০১৬ সালে পর্তুগালের প্রথম ইউরো শিরোপা এবং দুটি নেশনস লিগ জয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন এমপি মনজুরুল ইসলামের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন এমপি মনজুরুল ইসলামের

দেশব্যাপী ডেঙ্গু রোগের বিস্তার রোধের উদ্দেশ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে দিনাজপুরের বীরগঞ্জে।

শনিবার (৩ অক্টোবর) সকালে ১০টায় ৮ নম্বর ভোগনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কবিরাজ ধানহাটিতে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

অভিযানের সময় বাজারের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সংসদ সদস্য বাজারের পরিবেশ পরিদর্শন করেন যাতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যায়।

তিনি বলেন, "জনস্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের সবাইকে মিলেমিশে কাজ করে যেতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে।"

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ রেজাউল করিম মনি, উপজেলা বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন, ভোগনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রুহুল আমীন বাবু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


বগুড়ায় চোরের সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ২ জন

বগুড়ার ধুনট উপজেলায় দোকানে চুরির অভিযোগে আটজন আসামির সঙ্গে দেখা করতে থানায় আসার পর পুলিশ আরো দুজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন—কুমিল্লা জেলার মুরাদপুর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোহাম্মাদ মোস্তফা (৪০) এবং কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী (৪৮)।

সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সকালে ধুনট উপজেলা সদরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকম নামের প্রতিষ্ঠানটিতে চুরি সংঘটিত হয়। ঘটনার তিন ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় চুরি যাওয়া ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন। ওই ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আট আসামি রিমান্ডে থাকার সময় ৩০ সেপ্টেম্বর রাতে তাদের সঙ্গে দেখা করতে ধুনট থানায় আসেন মোস্তফা ও বাবুল চৌধুরী। এ সময় পুলিশের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

গ্রেপ্তার অন্য আটজন হলেন চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪); নরসিংদীর ইমরান (৩০); ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া মালামাল বা ওই চোরচক্রের সঙ্গে মোস্তফা ও বাবুলের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। আদালত পরে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%