ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫


রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

 রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধারে একটি খাবারের দোকানে পূর্বশত্রুতার জেরে সশস্ত্র হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি।
রোববার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানাধীন কমিশনার গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে এসআরবি-৫-এর একটি দল।
গ্রেপ্তারকৃতরনা হলো: খরবোনা নদীর ধারের বাসিন্দা জিয়ারুল (৩৮), মোঃ আল আমিন (৩৮), শিমুল (২৮), জিসান (২১) ও মোঃ মিঠুন (৫৩)।
এসআরবি জানায়, রবিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বশত্রুতার জেরে আসামিরা দলবদ্ধ হয়ে খরবোনা নদীর ধারে শ্মশানের দেয়ালসংলগ্ন মোসাঃ মিলির খাবারের দোকানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে দোকানটির ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মিলি বাদী হয়ে বোয়ালিয়া থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে চার এজাহারনামীয় আসামি ও তদন্তে পাওয়া একজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

 রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইয়ামিন আলী নামের এক আইনজীবী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে আদালত চত্বরের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) কার্যালয়ের সামনে ক্যানটিনের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন উপস্থিত আইনজীবী ও জনতা।
আটক ব্যক্তিরা হলেন, মেহেদী হাসান, মোঃ নিয়জম, মোঃ হাসানুল ও আব্দুল খালেক। আহত আইনজীবী ইয়ামিন আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে ইয়ামিন আলীর বিরোধ চলছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা করেন। রোববার মামলাটির শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে অভিযুক্তরা আদালত থেকে জামিন পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের কার্যক্রম শেষে ইয়ামিন আলী আরআরএফ কার্যালয়ের সামনে ক্যানটিনের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামিনপ্রাপ্ত আসামিসহ প্রতিপক্ষের লোকজন ইট, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে উপস্থিত আইনজীবী ও জনতা ধাওয়া দিয়ে চারজনকে আটক করেন। তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত ইয়ামিন আলীকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রইসুল ইসলাম বলেন, মামলা করার জেরে এর আগেও ইয়ামিন আলীকে আদালত চত্বরে মারধর করা হয়েছিল। ওই ঘটনায় মামলা হলেও পুলিশ সঠিক তদন্ত ছাড়াই চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। আগের ঘটনার বিচার হলে আজকের হামলার ঘটনা ঘটত না বলে মন্তব্য করেন তিনি।
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী বলেন, আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীর ওপর এমন সশস্ত্র হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। আটক চারজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় সমিতির পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, হামলার ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট (বিজিপিসি) ২০২৬-এ প্রথমবারের মতো রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী লুবনা সাদিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রতিযোগিতায় দেড় শতাধিক প্রতিযোগীর মধ্যে লুবনা সাদিয়া প্রিলিমিনারি রাউন্ডেও দ্বিতীয় স্থান অর্জন করেন। গত ৩১ অক্টোবর অনলাইনে প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হওয়ার পর ১৩ নভেম্বর ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজক ও ভেন্যু হোস্ট ছিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।
এদিকে একই প্রতিযোগিতায় রুয়েটের আরও দুই শিক্ষার্থী মাইশা ফারিহা ও ওয়ারদা আহমার ওহানা সেরা ৫০-এর মধ্যে স্থান অর্জন করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির মোট ১১ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডের র‍্যাঙ্কিংয়ে স্থান পান।
রুয়েট শিক্ষার্থীদের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।#

রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%