ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

হাতি চলাচলে করিডর চালু করতে শিগগিরই আন্তর্দেশীয় সংলাপ শুরু হবে: পরিবেশমন্ত্রী


হাতি চলাচলে করিডর চালু করতে শিগগিরই আন্তর্দেশীয় সংলাপ শুরু হবে: পরিবেশমন্ত্রী

বন্যহাতি সুরক্ষার জন্য আন্তর্দেশীয় করিডর চালু করতে শিগগিরই ভারতের সঙ্গে আলোচনা শুরু হবে, এমনটি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আওয়াল মিন্টু। তিনি উল্লেখ করেন, গারোপাহাড়ে বিচরণরত প্রায় ১৩০-১৩৫টি বন্যহাতি সীমান্তের কাঁটাতারের বেড়ার কারণে নিজ দেশে ফিরতে পারছে না। ভারতীয় কর্তৃপক্ষকে গেট খুলে দেওয়ার জন্য অনুরোধ করা হবে। একইসঙ্গে, শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আজ শনিবার, শেরপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে অনুষ্ঠিত এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও জানান, শেরপুরের অপরূপ সৌন্দর্যের গারোপাহাড় ও বন্যহাতিসহ প্রকৃতিকে কাজে লাগিয়ে পর্যটনের কেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এবং বন্যহাতির সুরক্ষায় মানুষের সঙ্গে হাতির দ্বন্দ্ব নিরসন হবে।

শেরপুর জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জেলার হাতি অধ্যুষিত এলাকার সংসদ সদস্য, ইআরটি, গণমাধ্যমকর্মী এবং হাতি সংরক্ষণে নিবেদিত স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্বের আহ্বান

গুরুত্বপূর্ণ এ সভায় বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল) মো. ছানাউল্যা পাটওয়ারী, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন আকন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, শেরপুর জেলার বনাঞ্চলে ১৩০ থেকে ১৪০টি হাতি বিচরণ করছে। এসব হাতির চলাচল ও খাবার নিয়ে মানুষের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে। হাতির চলাচল পর্যবেক্ষণের জন্য প্রতি দলে ১০ জন করে ৫৩টি ইআরটি টিম গঠন করা হয়েছে এবং ৪৫টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও তিনি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী বলেন, "বন্যহাতি আপদ নয়, এটা আমাদের সম্পদ। বন্যহাতি সুরক্ষা এবং হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে হাতি চলাচলের জন্য করিডর সংরক্ষণ করতে হবে।" তিনি আরও বলেন, "এ জন্য আন্তর্দেশীয় সংলাপ শুরু করতে হবে।" পর্যটনের হাতিকে কেন্দ্র করে এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। তবেই হাতি মানুষের দ্বন্দ্ব কমে আসবে।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, "শেরপুর জেলায় যে পরিমাণ বনাঞ্চল রয়েছে, তার তুলনায় হাতির খাবার সংস্থান ও বিচরণস্থল কম।" তিনি উল্লেখ করেন, "এসব হাতি আমাদের দেশের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে এসেছে।" কিন্তু বর্তমানে হাতিগুলোকে ওই দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর ফলে হাতি-মানুষের দ্বন্দ্ব ও সংঘাত বাড়ছে। হাতি ব্যবস্থাপনার মাধ্যমে হাতি-মানুষের সহাবস্থান নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে বিএনপি, নৈরাজ্য করতে দেওয়া হবে না: ইশরাক

অনুষ্ঠানে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ৫০ জনকে ক্ষতিপূরণ প্রদান করা হয় এবং ১০টি ইআরটি টিমের সদস্যদের মাঝে উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

সভা শেষে মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু অংশগ্রহণকারীদের নিয়ে ইকোপার্ক পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এরপর তিনি ইআরটি (এলিফেন্ট রেসপন্স টিম) ও স্থানীয় জনগণসহ নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি জনপদে বন্যহাতির বিচরণক্ষেত্র পরিদর্শন করেন। পরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মিলনায়তনে একই ধরনের আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সে সময় স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ অন্যান্য অংশীজনরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্সেনালের সিটির ব্যবধান কমানোর মিশন, ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যামের কঠিন পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


আর্সেনালের সিটির ব্যবধান কমানোর মিশন, ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যামের কঠিন পরীক্ষা

আজ ইংলিশ প্রিমিয়ার লিগ ১৯ দিনের আন্তর্জাতিক বিরতির পর আবার মাঠে ফিরছে। ফুটবলপ্রেমীদের দৃষ্টি থাকবে দুটি হাই-ভোল্টেজ ম্যাচের দিকে। গানার্সরা মাঠে নামছে ম্যানচেস্টার সিটির ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে, অন্যদিকে সংকটে থাকা টটেনহ্যাম হটস্পার ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়ানোর কঠিন মিশনে রয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল নিজেদের মাঠে মুখোমুখি হচ্ছে টেবিলের পঞ্চম স্থানে থাকা চমক জাগানো দল লিডস ইউনাইটেডের। আর্সেনাল ৫ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে এবং আজ পূর্ণ ৩ পয়েন্টের জন্য লড়াই করবে, যাতে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির (১৫ পয়েন্ট) সাথে ব্যবধান কমানো যায়। তবে রেলিগেশন জোন থেকে উঠে এসে দুর্দান্ত ফর্মে থাকা লিডস (৯ পয়েন্ট) সহজে গানার্সদের ছেড়ে কথা বলবে না।

বাংলাদেশ সময় সাড়ে ৫ টায় এমিরেট্‌স স্টেডিয়ামে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে আর্সেনালের ম্যাচ শুরু হবে।

দিনের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং রবের্তো দে জের্বির টটেনহ্যাম হটস্পার। চলতি মৌসুমে লিগের তলানির দিকে থাকা স্পার্সদের জন্য এটি বিশাল একটি পরীক্ষা। দুই দলের ম্যানেজার বর্তমানে পয়েন্ট হারানোর তীব্র চাপে রয়েছেন, ফলে ম্যাচটি বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময় সাড়ে ১০ টায় ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শরীরে হোক কিংবা আত্মায়, উদ্বোধনে থাকব’- ফার্গুসন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


‘শরীরে হোক কিংবা আত্মায়, উদ্বোধনে থাকব’- ফার্গুসন

নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ৮৪ বছর বয়সী স্যার অ্যালেক্স ফার্গুসন জানিয়েছেন, উদ্বোধনের দিন তিনি সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ‘আত্মার মাধ্যমে’ সেখানে থাকবেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে স্যার অ্যালেক্স ফার্গুসনের সম্পর্ক শুধুমাত্র ফুটবল মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, নতুন স্টেডিয়াম নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্যে সেটি আবারও স্পষ্ট হয়েছে। ওল্ড ট্রাফোর্ডের জায়গায় প্রায় এক লাখ দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ৮৪ বছর বয়সী এই কিংবদন্তি কোচ বলেছেন, উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কোনো না কোনোভাবে উপস্থিত থাকবেন—‘শরীরে হোক কিংবা আত্মায়।’

নিজের নতুন স্মৃতিকথা ‘Games of My Life’-এ ফার্গুসন উল্লেখ করেছেন, মৃত্যু নিয়ে অতিরিক্ত চিন্তা করতে চান না তিনি। বরং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান এবং পরিবার-পরিজন ও পরিচিতদের সঙ্গে আরও সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তবে নতুন স্টেডিয়ামের পরিকল্পনা ঘোষণার পর তাঁর মনে প্রশ্ন জেগেছে—নির্মাণ শেষ হলে তিনি সেটির উদ্বোধন দেখে যেতে পারবেন কি না। নির্মাণে প্রায় পাঁচ বছর সময় লাগলে তাঁর বয়স তখন প্রায় ৯০ হবে।

তবু ফার্গুসনের আত্মবিশ্বাস অটুট রয়েছে। তাঁর ভাষায়, ‘আমি জানি, কোনো না কোনোভাবে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবই—সশরীরে অথবা আত্মার মাধ্যমে।’ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের গভীরতাই এই মন্তব্যে প্রতিফলিত হয়েছে।

১৯৮৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ফার্গুসন। তাঁর অধীনে ক্লাবটি জিতেছে ১৩টি প্রিমিয়ার লিগ ও দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ৩৮টি ট্রফি। তাঁর সবচেয়ে গৌরবময় সময়ের অসংখ্য স্মৃতির সাক্ষী ওল্ড ট্রাফোর্ড। এবার নতুন স্টেডিয়াম নির্মিত হলে সেটির ইতিহাসের শুরুতে নিজের উপস্থিতি রাখতে চান তিনি।

প্রস্তাবিত নতুন স্টেডিয়ামে প্রায় এক লাখ দর্শক বসতে পারবেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি ইংল্যান্ডের অন্যতম বৃহৎ ফুটবল স্টেডিয়াম হিসেবে আবির্ভূত হবে। ফার্গুসনের কাছে তাই নতুন স্থাপনাটি শুধুমাত্র একটি স্টেডিয়াম নয়, বরং প্রিয় ক্লাবের ভবিষ্যতের নতুন অধ্যায়ের প্রতীকও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেকারদের নিয়ে সিন্ডিকেটের পিঠের চামড়া তুলে নিবে ভুখা তরুণরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


বেকারদের নিয়ে সিন্ডিকেটের পিঠের চামড়া তুলে নিবে ভুখা তরুণরা

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার শেষ মুহূর্তে প্রশ্নফাঁসের অভিযোগের কারণে পরীক্ষা বাতিলের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। আজ শনিবার দুপুরে তিনি এক ফেসবুক পোস্টে এই ঘটনার তীব্র সমালোচনা করেন এবং দায়ী ব্যক্তিদের ও আমলাদের কঠোর বিচার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগের দাবি করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ এমপি উল্লেখ করেন, "আজ যুব উন্নয়ন অধিদপ্তরের এক্সাম ছিল। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৩ লাখ বেকার চাকরিপ্রার্থী ঢাকায় এসেছিল এই পরীক্ষা দিতে। কেউ টিউশনির টাকা জমিয়ে, কেউ বা ধার-দেনা করে ঢাকায় এসেছে—নিজের মেরিট দিয়ে একটা জব পাওয়ার আশায়। অথচ, গতকাল রাত থেকেই ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হচ্ছিল। আর আজ? ৩ লাখ ক্যান্ডিডেট যখন ১০০ টা পরীক্ষা কেন্দ্রে ঢুকলো, পরীক্ষা শুরুর ঠিক ৫ মিনিট আগে ঘোষণা হলো, 'প্রশ্নফাঁসের সত্যতা পাওয়ায় এক্সাম ক্যানসেল।' কী নির্মম রসিকতা!"

পরীক্ষা বাতিলের ফলে হাজার হাজার চাকরিপ্রার্থীর হয়রানি ও আর্থিক লোকসানের বিষয়টি তুলে ধরে তিনি লেখেন, "এই ৩ লাখ তরুণ যে হ্যারাসমেন্ট আর আর্থিক ক্ষতির মধ্যে ফেললেন, এর দায় কে নেবে? সরকার আবারো পরীক্ষার আয়োজন করতে ডাবল টাকা খরচ হবে। এই টাকা জনগণের টাকা। এই জবাবদিহিতা কে করবে? আজ এই ৩ লাখ স্টুডেন্ট চরম ফ্রাস্ট্রেশন নিয়ে বাড়ি ফিরে যাবে। কিছুদিন পর আবার ধার-দেনা করে ঢাকায় আসবে এক্সাম দিতে। কীসের আশায়? আবারও প্রশ্নপত্র ফাঁস হওয়ার আতঙ্ক নিয়ে?"

দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকা এবং সিন্ডিকেটের দৌরাত্ম্যের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই শীর্ষ নেতা লেখেন, "বছরের পর বছর কোনো সার্কুলার নাই, রিক্রুটমেন্ট নাই। আর যখন একটা এক্সাম হয়, সেখানে ভর করে প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট! আর কত? বেকারদের পকেটের টাকা আর চোখের জল নিয়ে যে সিন্ডিকেট হোলি খেলছে, তাদের পিঠের চামড়া কিন্তু ভুখা তরুণরা তুলে নিবে। ২০০+ পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছিল প্রায় ৩ লাখ পরীক্ষার্থী। কী বিপুল বেকার জনগোষ্ঠীর দেশে এইটা ভাবেন! কর্মসংস্থান সৃষ্টির মিথ্যা ব্লাফিং শেষে সরকার গঠন করে কয়টা সরকারি পদও বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে! সিন্ডিকেটের নৈরাজ্য থামাতে পারতেছে না!"

ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, "প্রশ্নফাঁসে জড়িত আমলা, সরকারি লোক, দলীয় লোক সবাইকে খুঁজে বের করতে হবে। সংশ্লিষ্টতা থাকলে সরাসরি ফৌজদারি মামলায় গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার সম্পন্ন করে শাস্তি কার্যকর করতে হবে।"

সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ তাঁর পোস্টের শেষে লেখেন, "আর, সরকারকে জবাবদিহি করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকে দায়বদ্ধতার জায়গা থেকে সিন্ডিকেটের মূলোৎপাটন করতে না পারলে পদত্যাগ করতে হবে। অবশ্য, মন্ত্রী নিজেই সিন্ডিকেটের প্রধান হইলে সিন্ডিকেট উৎপাদন হবে, উৎপাটন হবে না।"

উল্লেখ্য, ২০০টিরও বেশি পদের বিপরীতে প্রায় ৩ লাখ পরীক্ষার্থীর এই নিয়োগ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থাকলেও পরীক্ষা শুরুর ঠিক ৫ মিনিট আগে প্রশ্নফাঁসের তথ্যের সত্যতা পেয়ে কর্তৃপক্ষ পরীক্ষাটি বাতিল ঘোষণা করে। এতে করে চরম দুর্ভোগ ও হতাশায় পড়েন সারাদেশ থেকে আসা চাকরিপ্রার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় বিমানের জরুরি অবতরণ, সকল যাত্রী নিরাপদে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ঢাকায় বিমানের জরুরি অবতরণ, সকল যাত্রী নিরাপদে পৌঁছেছে

কক্সবাজার বিমানবন্দর সিএক্সবি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিএসি চলাচলকারী ফ্লাইট বিজি ৪৩৬ রাজধানীতে নিরাপদে অবতরণ করেছে।

ফ্লাইটটি শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিশ্চিত করেছে যে, বিকেল ৩টা ১০ মিনিটের সময় রাজধানীতে নিরাপদভাবে অবতরণ করে ফ্লাইটটি।

ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব ঘটেছিল অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে। তবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে যে, সব যাত্রী ও ক্রু সদস্যরা কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিলম্বের কারণে সব যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখতে তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%