০৫:৩৭ পি.এম
মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা গণ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে আলোক হেলথকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হসপিটাল। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী চলা এই ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে ক্যাম্পটি একটি সফল জনস্বাস্থ্যসেবামূলক উদ্যোগে পরিণত হয়।
সেবাগ্রহীতাদের অধিকাংশই আলোক-এর চিকিৎসাসেবা, আন্তরিকতা ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: রোবোটিক সার্জারিতে অধ্যাপক ডা. রফিকূল ইসলামের সনদপত্র হস্তান্তর
আলোক হেলথকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হসপিটালের সিনিয়র ম্যানেজার মো. ফারুক হোসেন ক্যাম্প সম্পর্কে মন্তব্য করেন, ‘স্থানীয় জনগণের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আলোক সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী মাসগুলোতেও ঘাটাইল ও পার্শ্ববর্তী এলাকায় আরও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন