০৫:৪০ পি.এম
ঝালকাঠি এন এস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা) এবারও আলিম পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান দখল করেছে, যা মেধা ও চরিত্র বিকাশে অতুলনীয় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখছে। আলিম পরীক্ষায় ৩৩০ জন ছাত্র অংশগ্রহণ করে, যার মধ্যে ৩০৯ জন কৃতকার্য হয়েছে। বিজ্ঞান বিভাগে ৫৭ জন এবং সাধারণ বিভাগে ২৭৩ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্যদের মধ্যে ৬৭ জন (A+) এবং ২৪৩ জন A গ্রেড অর্জন করেছে, বাকীরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৪% এবং বিজ্ঞান বিভাগে শতভাগ পাশের সাফল্য অর্জিত হয়েছে।
ঝালকাঠি জেলা শহরের মনোরম পরিবেশে অবস্থিত ঝালকাঠি এন এস কামিল মাদরাসাটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সর্বজন শ্রদ্ধেয় ওলীয়ে কামেল হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. কর্তৃক প্রতিষ্ঠিত এবং জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সুনাম ও সুখ্যাতির কারণে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় সাত হাজার ছাত্র এখানে অধ্যয়ন করছে। পাঠ্যক্রম এবং শিক্ষা সহায়ক কার্যক্রমের মাধ্যমে Intellectual (বুদ্ধিজাত), Mental (মানসিক) ও Spiritual (আধ্যাত্মিক) সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানোর প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষিত, সুশৃঙ্খল, দক্ষ, সৎ ও নিষ্ঠাবান জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে এ প্রতিষ্ঠানের সাফল্যও উল্লেখযোগ্য। প্রতিবছর অনেক মেধাবী ছাত্র দেশ ও বিদেশের মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে।
আরও পড়ুন: স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়ে মানুষের আস্থা অর্জন ডা. আমির হামজার, রেনু বেগমের মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি
এ মাদরাসাটি অনার্স-মাষ্টার্সসহ দাখিল, আলিম ও ফাজিল, কামিল (হাদীস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে। অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, "মুসলিম ঐক্যের প্রতীক আমীরুল মুছলিহীন হয়রত নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাস টেস্ট, দূর্বল ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময়ে ফীডব্যাক ক্লাস, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাশ ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জল ফলাফল লাভ করছে।" মাদ্রাসার অধ্যক্ষ ভাল ফলাফলের নেপথ্যে অত্র মাদরাসার ছাত্র, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীসহ সর্ব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন