ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহের বৃক্ষরোপণ


রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহের বৃক্ষরোপণ

রাজশাহী, ২৮ আগস্ট, ২০২৬ : ‘বৃক্ষ রোপণে সাজাবো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী জেলার প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহের আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার বিকেলে নগরীর তালাইমারীস্থ মেট্রো প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শাহজামান খান। 
অনুষ্ঠানে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের মাঝের গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিরা।

আরও পড়ুন: রাণীনগরে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও বিতরণ

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা রূপরেখার মধ্যে অনেক দফা বাস্তবায়ন করা হয়েছে। আমরা জনগণের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।’

কর্মসূচির আওতায় রাজশাহী জেলার প্রাণিসম্পদ দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আঙিনা এবং খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধন এবং সবুজায়ন কার্যক্রমকে আরও জোরদার করার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাইদুল ইসলাম

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য আংশিক আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তারিখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মুকুল মিয়া এবং সদস্য সচিব মোঃ মামুন মিয়ার স্বাক্ষরে এই কমিটি অনুমোদন লাভ করে।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মাহফুজুল ইসলাম (কিরন) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মোর্শেদুর রহমান (আনিস)।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ আবু শামীম। যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন মোঃ মেহেদিকুল রহমান (মজলু), মোহাম্মদ রোকনুজ্জামান (মিন্টু), মোঃ নাহিদ হাসান (প্রিন্স), মোঃ শরিফুল ইসলাম, মোঃ মাহমুদ হাসান এবং আবুল কালাম আজাদ।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মোঃ জহুরুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন নূর আমিন লেবু, মোঃ কবিরুল রহমান ও মাহবুব উল আলম।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আল হেলাল খান, মোঃ শফিউল আলম (সানু), মোঃ গোলাম হোসেন (মামুন) এবং মোঃ আশরাফুল আলম (শান্ত)।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ডা. রহিম, মোঃ আরিফুজ্জামান, আবুল কালাম আজাদ, মোঃ আবুল কাদের, মোঃ সানজিদ আলম পুষ্প, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান (নিশু), মোঃ এনামুল ইসলাম, মোঃ আবু কাহার রুহেল, মোঃ আজিজুর রহমান, শাহীন আলম, মোঃ বদিউজ্জামান নিলয়, সুইট ইসলাম, মোঃ হাসান আলী, মোঃ খোকনুর জামান, মোঃ শাহিনুর রহমান, মোঃ আরিফুজ্জামান, মোছাঃ কুলসুমা খাতুন এবং মোছাঃ মৌসুমী খাতুন।

নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ মাহফুজুল ইসলাম (কিরন) এবং সদস্য সচিব মোঃ মোর্শেদুর রহমান (আনিস) জানিয়েছেন, তারা নতুন দায়িত্বে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন এবং ভূরুঙ্গামারীর জনগণের উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা নিয়ে দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

নবগঠিত ভূরুঙ্গামারী উপজেলা এনসিপির কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্বাগত জানিয়েছেন। তারা নতুন কমিটির সফলতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

ঢাকা, ২৮ আগস্ট ২০২৬ : ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ শুক্রবার চীনের জিয়াংসি প্রাদেশিক সরকার এবং জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটি আয়োজিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলন’-এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং চীনের পক্ষে জিয়াংসি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির প্রফেসর ঝেং পেংউ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

সম্মেলনে তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও জিয়াংসি প্রাদেশিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক ফ্যান হংহুই যৌথভাবে ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার’ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন ও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পেই হংওয়েই ‘বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার’ এবং সচিব মো. দাউদ মিয়া ও প্রফেসর ঝেং পেংউ বাংলাদেশ ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ+ স্কিল ডেভেলপমেন্ট’ কেন্দ্র উদ্বোধন করেন।

সম্মেলনে বক্তৃতাকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় শক্তি। মানসম্মত কারিগরি শিক্ষা ও আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিশ্বমানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। চীনের আধুনিক অভিজ্ঞতা ও কারিগরি সহায়তায় বাংলাদেশের শিক্ষা খাত নতুন উচ্চতায় পৌঁছাবে।’

মন্ত্রী আরও বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অবশ্যই শিল্পক্ষেত্র ও কর্মসংস্থানের বাস্তব চাহিদার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে হবে। তিনি পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক শিক্ষা ও কর্মসংস্থানমুখী শিক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, ‘আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা হলো। শিক্ষাকে দক্ষতায়, দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে অর্থনৈতিক সুযোগে পরিণত করাই আমাদের মূল উদ্দেশ্য।’

জিয়াংসি প্রদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান এবং শিল্প খাতের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে উভয় পক্ষ শিল্প-শিক্ষা সংযোগ, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে গ্রামীণ ফোনের শ্রমিকদের সন্তানদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


আমতলীতে গ্রামীণ ফোনের  শ্রমিকদের সন্তানদের  উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গ্রামীণ ফোনের সাবেক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের উদ্যোগে ৫% বিলম্ব বকেয়া আদায়ের দাবিতে শুক্রবার বিকাল চারটায় আমতলী গ্রামীণফোন সেন্টারের সামনে এক মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

মেহেরুন্নেসা পিংকির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বুশরা, রুকাইদা, রাইদা, আইমা, হাবিবা, দিনা, আদনান, (প্রমুখ)। বক্তারা উল্লেখ করেন, "দীর্ঘ ১৬ বছর পর্যন্ত আটকে থাকা ৫% বিলম্ব জনিত পাওনা আদায়ের জন্য গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের সন্তানদের পক্ষ থেকে আজকের এ মানববন্ধন ও প্রতিবাদ সভা। ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে ধারাবাহিকভাবে এ দাবি আদায়ের জন্য তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে। অদ্যবধি এ ব্যাপারে কোন সূরাহা হয়নি।"

তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের, মানসিক অসুস্থতার লক্ষণ বললেন ইরানি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের, মানসিক অসুস্থতার লক্ষণ বললেন ইরানি কর্মকর্তা

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করার একটি ছবি প্রকাশের পর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানসিক রোগের চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই মন্তব্যটি করেন।

আব্বাস আরাগচি তার পোস্টে উল্লেখ করেছেন, ‘স্কিজোফ্রেনিয়া’ একটি জটিল ও তীব্র ধরনের মানসিক রোগ, যা চিন্তাভাবনায় ব্যাঘাত এবং বাস্তবতা সম্পর্কে বিকৃত ধারণার মাধ্যমে প্রকাশ পায়। এই রোগের সাধারণ উপসর্গগুলোর মধ্যে হ্যালুসিনেশন ও বিভ্রান্তি অন্তর্ভুক্ত। মনোবিজ্ঞানীরা মনে করেন, এ ধরনের রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন।

এর আগে, ট্রাম্প কোনো ব্যাখ্যা ছাড়াই হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেন।

তার প্রশাসন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের পরও তেহরানের ওপর চাপ অব্যাহত রেখেছে।

অন্যদিকে, ইরান বারবার বলছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি তাদের নির্ধারিত শর্ত পূরণের ওপর নির্ভর করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই জলপথের নিয়ন্ত্রণ ও চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%