০৬:৩৭ পি.এম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য আংশিক আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তারিখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মুকুল মিয়া এবং সদস্য সচিব মোঃ মামুন মিয়ার স্বাক্ষরে এই কমিটি অনুমোদন লাভ করে।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মাহফুজুল ইসলাম (কিরন) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মোর্শেদুর রহমান (আনিস)।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ আবু শামীম। যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন মোঃ মেহেদিকুল রহমান (মজলু), মোহাম্মদ রোকনুজ্জামান (মিন্টু), মোঃ নাহিদ হাসান (প্রিন্স), মোঃ শরিফুল ইসলাম, মোঃ মাহমুদ হাসান এবং আবুল কালাম আজাদ।
আরও পড়ুন: মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই
সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মোঃ জহুরুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন নূর আমিন লেবু, মোঃ কবিরুল রহমান ও মাহবুব উল আলম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আল হেলাল খান, মোঃ শফিউল আলম (সানু), মোঃ গোলাম হোসেন (মামুন) এবং মোঃ আশরাফুল আলম (শান্ত)।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ডা. রহিম, মোঃ আরিফুজ্জামান, আবুল কালাম আজাদ, মোঃ আবুল কাদের, মোঃ সানজিদ আলম পুষ্প, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান (নিশু), মোঃ এনামুল ইসলাম, মোঃ আবু কাহার রুহেল, মোঃ আজিজুর রহমান, শাহীন আলম, মোঃ বদিউজ্জামান নিলয়, সুইট ইসলাম, মোঃ হাসান আলী, মোঃ খোকনুর জামান, মোঃ শাহিনুর রহমান, মোঃ আরিফুজ্জামান, মোছাঃ কুলসুমা খাতুন এবং মোছাঃ মৌসুমী খাতুন।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ মাহফুজুল ইসলাম (কিরন) এবং সদস্য সচিব মোঃ মোর্শেদুর রহমান (আনিস) জানিয়েছেন, তারা নতুন দায়িত্বে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন এবং ভূরুঙ্গামারীর জনগণের উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা নিয়ে দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখবেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং নিয়ে আলোচনা
নবগঠিত ভূরুঙ্গামারী উপজেলা এনসিপির কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্বাগত জানিয়েছেন। তারা নতুন কমিটির সফলতা কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন