ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

আওয়ামী লীগ প্রশ্নে সরকার ব্যর্থ: স্বেচ্ছাসেবক শক্তির অভিযোগ


আওয়ামী লীগ প্রশ্নে সরকার ব্যর্থ: স্বেচ্ছাসেবক শক্তির অভিযোগ

জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি, জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা, ফরিদপুরে ঘুমন্ত বাস চালককে পুড়িয়ে হত্যা এবং সারাদেশে নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে।

মিছিলটি মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ জুলাই চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শরিয়া আইনে আমির হামজার বিচার চাইলেন রাশেদ খান

মিছিলের পর অনুষ্ঠিত একটি সংক্ষিপ্ত সমাবেশে নেতারা মন্তব্য করেন, "আওয়ামী লীগ প্রশ্নে ব্যর্থ হয়েছে সরকার। সন্ত্রাস ও আওয়ামী লীগকে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি।" তারা আওয়ামী লীগকে নব্য রাজাকার আখ্যা দিয়ে দাবি করেন, "ডিসেম্বরে হাসিনা ফিরবেন না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের তারবেলা বাঁধের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে ধস, পানি প্রবাহিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ পি.এম


পাকিস্তানের তারবেলা বাঁধের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে ধস, পানি প্রবাহিত

পাকিস্তানের তারবেলা বাঁধের নতুন বিদ্যুৎকেন্দ্র প্রকল্প (টি-৫) এর পাথরের স্তরের ধসের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) খননকাজ চলাকালীন এ ঘটনা ঘটে। এর ফলে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র ও টানেলের কাজের এলাকায় পানি প্রবেশ করেছে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ওয়াপদা) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রকল্পের সংযোগ টানেল খননের সময় দুর্বল পাথরের স্তর ধসে পড়ে। এই কারণে বাঁধের পানি টানেল এবং নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের এলাকায় প্রবাহিত হয়। এ সময় জরুরি অবস্থা ঘোষণা করে নির্মাণকাজ বন্ধ রাখা হয় এবং শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ওয়াপদা জানায়, সকল শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পানি সম্পূর্ণরূপে নিষ্কাশন করা হয়েছে। ফলে নিচের দিকে নির্মাণকাজের এলাকায় নতুন করে পানি প্রবেশ করছে না। নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের পানি নিষ্কাশনের কাজও শুরু হয়ে গেছে।

দেশের হরিপুরের ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদ প্রকল্প কর্মকর্তাদের উদ্ধৃত করে জানান, ধসের কারণে টানেল, বিদ্যুৎকেন্দ্র এবং কাজের এলাকার অন্যান্য স্থাপনার ক্ষতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওয়াপদা আরো জানায়, পরিস্থিতি পর্যালোচনা করে প্রকল্পের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প প্রকৌশলী ও ঠিকাদার কাজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি কর্মী! জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


শেরপুরে আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি কর্মী! জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলমকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তাঁকে থানায় নেওয়ার পর ছাড়িয়ে নেওয়ার ঘটনায় ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনের বিরুদ্ধে মধ্যস্থতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

জানা গেছে, গত ৫ নভেম্বর একটি ওয়ারেন্টের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকে ঝিনাইগাতী থানা পুলিশ থানায় নিয়ে যায়। পরে তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনের সম্পৃক্ততার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসে। এরই পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমানের যৌথ স্বাক্ষরে গোলাপ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে নিজের অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, নিজের রাজনৈতিক পরিচয় ও আওয়ামী লীগের কমিটিতে নাম থাকার বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ইউনিয়ন তরুণ দলের সাধারণ সম্পাদক এবং ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ধানশাইল ইউনিয়ন যুবদলের সহ-প্রচার সম্পাদক ছিলেন। ২০২২ সালে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রয়োজনে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়েছে। তবে বিগত জাতীয় নির্বাচনে তিনি সরাসরি বিএনপির প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন বলে দাবি করেন। জাহাঙ্গীর আলম আরও বলেন, আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা থাকায় প্রতিপক্ষরা তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতে ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগের একটি ভুয়া কমিটি প্রকাশ করেছে। ওই কমিটিতে তাঁর নাম থাকলেও এতে তাঁর কোনো স্বাক্ষর নেই বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে তাঁর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানান।

এ বিষয়ে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন বলেন, “জাহাঙ্গীর আলমকে একটি ওয়ারেন্টের কারণে সন্দেহজনকভাবে থানায় নিয়ে যাওয়া হলে প্রতিবেশী হিসেবে আমি থানায় যাই। এ সময় ঊর্ধ্বতন এক নেতা আমাকে ও ওসি সাহেবকে ফোন দেন। পরে ওসি সাহেব তাঁর নাম-ঠিকানাসহ সব তথ্য যাচাই করে ওয়ারেন্টের সঙ্গে মিল না পাওয়ায় তাঁকে ছেড়ে দেন। এখানে আমার দলীয় পদ-পদবি কিংবা ক্ষমতার কোনো অপব্যবহার হয়নি। প্রতিপক্ষরা আমাকে হেয় করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত ৫ নভেম্বর একটি ওয়ারেন্টের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকে থানায় নিয়ে আসা হয়। পরে যাচাই-বাছাই করে ওয়ারেন্টে উল্লেখিত নাম-ঠিকানার সঙ্গে তাঁর তথ্যের মিল না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

সব মিলিয়ে, আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল পদে থাকা একজন জনপ্রতিনিধির রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক এবং তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় বিএনপির স্থানীয় নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে ঝিনাইগাতীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ আমরা শুরু করিনি, করেছে ইরান: অভিশংসনের মুখে পিট হেগসেথ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


যুদ্ধ আমরা শুরু করিনি, করেছে ইরান: অভিশংসনের মুখে পিট হেগসেথ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিচালনায় তার ভূমিকা নিয়ে অভিশংসনের (ইমপিচমেন্ট) মুখোমুখি হয়েছেন। গণমাধ্যমের সামনে এসে তিনি নিজের অবস্থান সমর্থনে বলেন, তার বিরুদ্ধে এই উদ্যোগটি একটি ‘রাজনৈতিক নাটক’ হিসেবে চিহ্নিত করা উচিত।

গতকাল সোমবার রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার তিনি গণমাধ্যমের সামনে বলেন, ‘একজন ক্ষুব্ধ ও পরাজিত কংগ্রেসম্যান যা করার চেষ্টা করছেন, তা কোনো ধরনের তদারকি নয়, জবাবদিহিও নয়।’

নিজের বিরুদ্ধে আনা অভিশংসন উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করে হেগসেথ বলেন, ‘এটি একটি রাজনৈতিক নাটক, ব্যক্তিগত অহংকার ও ক্ষোভ থেকে তৈরি একটি ইশতেহার।’

তিনি আরো যোগ করেন, ‘কংগ্রেসে একজন ব্যক্তির শেষ দিনগুলোতে তিনি এই প্রেসিডেন্ট, দেশ এবং সবচেয়ে দায়িত্বজ্ঞানহীনভাবে দেশের প্রতিরক্ষায় নিয়োজিত যোদ্ধাদের ক্ষতি করার চেষ্টা করছেন।’

হেগসেথ যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ‘বর্তমানে প্রচলিত ধারণার চেয়ে ইতিহাস এ যুদ্ধকে ভিন্নভাবে মূল্যায়ন করবে। আমরা এই যুদ্ধ শুরু করিনি। ৪৭ বছর আগে এটি শুরু করেছে ইরান।’

অভিশংসনের প্রস্তাবে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ওপর প্রধান গুরুত্ব দেওয়া হলেও ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এবং ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক কর্মকাণ্ডে হেগসেথের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, হেগসেথের কর্মকাণ্ড ‘গুরুতর অপরাধ ও অসদাচরণে’ পর্যায়ে পড়ে এবং পেন্টাগনে তার নেতৃত্ব অভিশংসনের দাবি রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত, হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


ভারত, হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল

ভারত জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।

এছাড়া, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিকে আইনি প্রশ্ন হিসেবে উল্লেখ করে ভারত জানিয়েছে, আইন অনুযায়ী এর সমাধান হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। তিনি জানতে চান, দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবা সংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে কি না।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, "মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। শেখ হাসিনার আবেদনের বিষয়টিও সেই প্রেক্ষাপটে দেখা যেতে পারে। তবে এটি একটি কারিগরি বিষয়।"

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে তিনি বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

তার বক্তব্য অনুযায়ী, "এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান কী, তা হাইকমিশনই জানাতে পারবে।"

অন্যদিকে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সর্বশেষ কূটনৈতিক আলোচনা সম্পর্কে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, "বিষয়টি আইনি। আইন অনুযায়ীই এর সমাধান করা হবে।"

শেখ হাসিনা যদি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চান, তাহলে দুই দেশের আলোচনা বা সমঝোতার মাধ্যমে ভারত কোনো ভূমিকা রাখতে পারে কি না, এমন প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি জয়সওয়াল। এ ক্ষেত্রেও তিনি বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

এর আগে, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে রণধীর জয়সওয়াল আবারও জানান, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই নিষ্পত্তি হবে।

বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন শেখ হাসিনা। গত সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ বিষয়ে চিঠি পাঠান তার আইনজীবীরা।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকার ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%