০১:৪১ এম
খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এ নৃশংস ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় হুমায়ুন কবির তার ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় ইজিবাইকে করে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়। তাদের মধ্যে একজনের মুখ ঢাকা ছিল। দেশীয় অস্ত্র নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে তারা হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সরকারের অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে জনগণের রান্নাঘরে ভোগান্তি: নাসীরুদ্দীন পাটওয়ারী
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোপী কিশোর রায় জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে, আরাফাতের দোকান থেকে কেনা একটি ফ্রিজের কিস্তির টাকা সময়মতো পরিশোধ না করাকে কেন্দ্র করে ঘটনার পূর্বে হুমায়ুন কবিরের সঙ্গে আরাফাত ও ফায়েকের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। পুলিশের তদন্তে দেখা হচ্ছে, এ হত্যাকাণ্ডের পেছনে এই ঘটনাই কারণ কিনা।
এ ঘটনায় জড়িত হিসেবে মইন, আরাফাত, ফায়েক ও বায়েজিদের নাম প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তারা সবাই রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজ বাসায় বসবাস করতেন।
আরও পড়ুন: আদিবাসী শব্দের ব্যবহার ও পার্বত্য চট্টগ্রামের শান্তি আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন