ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

জাপানের ১১ বছর বয়সী কিশোর ইউকি কুরিহারার ইতিহাস


জাপানের ১১ বছর বয়সী কিশোর ইউকি কুরিহারার ইতিহাস

জাপানের ১১ বছর বয়সী ই-স্পোর্টস প্রতিভা ইউকি কুরিহারার ছবি রোববার জাপানের বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। এশিয়ান গেমসে ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের পর তাকে ‘দেবতুল্য’ নতুন ক্রীড়া নায়ক হিসেবে উদযাপন করছে জাপান।

নাগোয়ায় প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থী প্রতিপক্ষদের গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বীদের বয়স ছিল তার চেয়ে প্রায় তিন গুণ বেশি।

পুয়ো পুয়ো চ্যাম্পিয়নস গেমের ফাইনালে তিনি ১০-২ ব্যবধানে জয়লাভ করেন। এটি একটি পাজল গেম, যেখানে খেলোয়াড়দের একই রঙের ব্লবগুলো পাশাপাশি সাজিয়ে স্ক্রিন থেকে সরিয়ে ফেলতে হয়।

আরও পড়ুন: হামজা চৌধুরী কোন পজিশনে খেলবেন, তা নিয়ে জল্পনা

এই জয়ের মাধ্যমে ইউকি কুরিহারা এশিয়ান গেমসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী স্বর্ণপদকজয়ী ক্রীড়াবিদ হিসেবে একটি নতুন রেকর্ড গড়েছেন।

জাপানের স্পোর্টস হোচি পত্রিকার শিরোনাম ছিল, “১১ বছর বয়সে স্বর্ণ!” আরেকটি শিরোনাম ছিল, “ফাইনালে অবিশ্বাস্য ১৫-চেইন কম্বো!”

কুরিহারার ১২ বছর পূর্ণ হবে আগামী বছরের জুনে। তিনিই এশিয়ান গেমসের ইতিহাসে জাপানের সবচেয়ে কম বয়সী ক্রীড়াবিদ।

উচ্ছ্বসিত কুরিহারা জানিয়েছেন, প্রতিযোগিতার আগে তার ঈল মাছ খেতে ভালো লাগে এবং তার স্বপ্ন ভবিষ্যতে ট্রেন চালক হওয়া।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

শনিবার স্বর্ণপদক জয়ের পর তিনি কিছুটা বিব্রত হয়েছিলেন বলে জানান। তবে তিনি বলেন, তার পদকটি “সত্যিই সুন্দর, ঝকঝকে এবং ভারী।”

প্রতিযোগিতার সময় তাকে খুব বেশি আবেগ প্রকাশ করতে দেখা যায়নি। নির্বিকার মুখে মনোযোগ ধরে রেখে জয় নিশ্চিত করার মুহূর্তেও তিনি শান্ত ছিলেন।

স্পোর্টস নিপ্পন পত্রিকা লিখেছে, “অপরাজেয় পঞ্চম শ্রেণির ছাত্রটি এশিয়ার শীর্ষে পৌঁছে গেছে। এমনকি ম্যাচ শুরুর আগেও সে হাই তুলেছিল।”

১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল জেতায় কুরিহারার খেলার প্রশংসা করেছে পত্রিকাটি।

আরও পড়ুন: সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

কুরিহারার দাপুটে জয় ই-স্পোর্টসে জাপানের প্রথম এশিয়ান গেমস স্বর্ণপদক এনে দিয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ার সময় তিনি পুয়ো পুয়ো খেলা শুরু করেন। এরপর দ্রুতই বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে জয় পেতে শুরু করেন।

চলতি বছরের এপ্রিলে তিনি পেশাদার লাইসেন্স পান এবং নিয়মিতভাবে প্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের হারিয়ে আসছেন।

এশিয়ান গেমসের পুরস্কারের অর্থ কীভাবে ব্যয় করবেন জানতে চাইলে তিনি বলেন, “আমার ঝকঝকে জিনিস পছন্দ। তাই কিছু রত্নপাথর কিনতে চাই। আমার নীল রঙেরগুলো পছন্দ।”

আরও পড়ুন: নৌবাহিনী চ্যাম্পিয়ন আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায়

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে আইনজীবীদের সাথে বিচারপতি জে. বি. এম. হাসানের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


টাঙ্গাইলে আইনজীবীদের সাথে বিচারপতি জে. বি. এম. হাসানের মতবিনিময়

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জে. বি. এম. হাসান টাঙ্গাইলের আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন। এটি মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস ঢাকা-১ এর আওতাধীন।

মতবিনিময় সভাটি রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের সোহেল-জগন্নাথ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এ সভার সভাপতিত্ব করেন বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলম।

সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামরুজ্জামান, টাঙ্গাইলের প্রধান সরকারি আইন কর্মকর্তা (জিপি) অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন, বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঈদুল ইসলাম শিশির এবং সাবেক সাধারণ সম্পাদক এ. কে. এম. মনসুর আহমেদ খান বিপন। সভাটি পরিচালনা করেন বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন।

আইনজীবীগণ এই মতবিনিময় সভায় আদালতের বিচারক সংকট ও অবকাঠামোগত সমস্যাসহ বিভিন্ন চলমান সমস্যার কথা তুলে ধরেন। বিচারপতি জে. বি. এম. হাসান পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে দলগত ইভেন্টে বাংলাদেশি আরচারদের হতাশা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


এশিয়ান গেমসে দলগত ইভেন্টে বাংলাদেশি আরচারদের হতাশা

এশিয়ান গেমসে আরচারি ইভেন্টের দলগত প্রতিযোগিতায় রোববার বাংলাদেশ দলের জন্য ছিল এক হতাশাজনক দিন। রিকার্ভ ও কম্পাউন্ডের নারী, পুরুষ এবং মিশ্র দলগত ছয়টি ইভেন্টের সবগুলোতেই বাদ পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ওকাজাকি চুয়ো সোগো পার্কে ইরানের বিরুদ্ধে ছেলেদের দলগত কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশ দলের শুরুটা ছিল দারুণ। প্রথম সেটে তারা জয়লাভ করে ৫৯-৫৭ পয়েন্টের ব্যবধানে। পরবর্তী সেটটি ছিল হাড্ডাহাড্ডি, যেখানে স্কোর ৫৮-৫৮ পয়েন্টে ড্র হয়। তৃতীয় সেটে বাংলাদেশ ৫৬-৫৯ পয়েন্টে পরাজিত হয়। শেষ সেটে লাল-সবুজরা ৫৯-৫৮ পয়েন্টে জয়লাভ করলেও চূড়ান্ত স্কোর ছিল ২৩২-২৩২ পয়েন্ট।

ভাগ্য নির্ধারক শুট-অফে দুই দলের স্কোর সমান ছিল ৩০-৩০। তবে ইরানের তিনটি এক্স শট ছিল, যেখানে বাংলাদেশের দুটি ছিল। ফলে সুক্ষ্ম ব্যবধানে পরবর্তী রাউন্ডের টিকিট অর্জন করে ইরান।

মেয়েদের কম্পাউন্ড দলের প্রতিপক্ষ ছিল কাজাখস্তান। প্রথম সেটটি ৫৫-৫৫ পয়েন্টে ড্র হয়। দ্বিতীয় সেটে বাংলাদেশ ৫৬-৫৭ পয়েন্টে পরাজিত হয়, তৃতীয় সেটে তারা ৫৭-৫৯ পয়েন্টে জয়লাভ করে। কিন্তু চতুর্থ সেটে ৫৮-৬০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে লাল-সবুজরা ম্যাচ থেকে বাদ পড়ে। চূড়ান্ত স্কোর ছিল ২২৯-২২৮।

কম্পাউন্ড নারী ও পুরুষ দুই দলেরই প্রি-কোয়ার্টার ফাইনালে গিয়ে ম্যাচ হারার ঘটনা ঘটে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে আব্দুর রহমান আলিফ ও মনিরা আক্তার জুটি থাইল্যান্ডকে ৬-০ ব্যবধানে পরাজিত করে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। সেখানে তারা স্বাগতিক জাপানের কাছে ১-৫ ব্যবধানে পরাজিত হয়ে লাল-সবুজদের অভিযান শেষ হয়।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের প্রি-কোয়ার্টারে বাংলাদেশ ইরানের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু তারা ১৫৮-১৫৪ পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়। রিকার্ভ ছেলেদের দলগত লড়াইয়ে ইরানের কাছে বাংলাদেশ ৫-৪ পয়েন্টে হারিয়ে বিদায় নেয়। মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে বাংলাদেশ জাপানকে ৫-৪ ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। কিন্তু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইন্দোনেশিয়ার কাছে ৫-৩ ব্যবধানে পরাজিত হয়।

গেমসে সোমবার বাংলাদেশ দলের হিমু বাছাড় ছেলেদের কম্পাউন্ড ব্যক্তিগত লড়াইয়ে অংশগ্রহণ করবেন, যেখানে তার প্রতিপক্ষ কাজাখস্তানের আন্দ্রেই তাইয়ুতাইয়ুন। একই ইভেন্টে নেওয়াজ আহমেদ রাকিব ইরানের মিলাদ রশিদিদির বিরুদ্ধে লড়বেন। মেয়েদের কম্পাউন্ড ব্যক্তিগত লড়াইয়ে কুলসুম আক্তার মনির প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার নিনো বনিতা প্যারেইরা। বাংলাদেশের আরেক তীরন্দাজ বন্যা আক্তারের সামনে রয়েছে ইরানি বাধা, যেখানে তার প্রতিপক্ষ গিসা বাইবরদি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা কিউআর লেনদেনে ০.১০% ও ০.২০% প্রণোদনা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


বাংলা কিউআর লেনদেনে ০.১০% ও ০.২০% প্রণোদনা ঘোষণা

বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনকে উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক একুয়্যারিং প্রতিষ্ঠানকে ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠানকে ০.২০ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি বাংলা কিউআর ভিত্তিক লেনদেনের বিপরীতে, যা ২ হাজার টাকা পর্যন্ত হবে, মাসিক ভিত্তিতে এই প্রণোদনা প্রদান করা হবে।

রোববার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। এই সার্কুলারে দেশের সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনার আওতায়, ব্যক্তিগত রিটেইল হিসাবের মাধ্যমে অনবোর্ডকৃত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারী মার্চেন্ট পয়েন্টের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্ট পয়েন্টে সম্পন্ন হওয়া বাংলা কিউআর কোডভিত্তিক এনপিএসবি প্ল্যাটফর্মের লেনদেনও প্রণোদনার আওতায় থাকবে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর কোডভিত্তিক এনপিএসবি লেনদেনের বিপরীতে একুয়্যারিং প্রতিষ্ঠানকে ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠানকে ০.২০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে।

এর আগে, গত ১০ আগস্ট জারি করা সার্কুলারের অনুচ্ছেদ ২-এ বাংলা কিউআর লেনদেনের জন্য প্রণোদনার বিধান অন্তর্ভুক্ত ছিল। নতুন সার্কুলারের মাধ্যমে ওই অনুচ্ছেদটি প্রতিস্থাপন করে প্রণোদনার আওতা বাড়ানো হয়েছে। ফলে ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারীদের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্ট পয়েন্টও এই সুবিধার আওতায় এসেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সার্কুলারে প্রতিস্থাপিত অনুচ্ছেদে বর্ণিত শর্তাদি এবং আগের সার্কুলারের অন্যান্য সব অনুচ্ছেদ অপরিবর্তিত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় আহত রুয়েটের শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


সড়ক দুর্ঘটনায় আহত রুয়েটের শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

গত ২৩ সেপ্টেম্বর বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর রাফিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় রুয়েট প্রশাসন উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকার ইউনাইটেড হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৭ সেপ্টেম্বর) চিকিৎসকবৃন্দ তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিক্ষার্থীর মৃত্যুতে রুয়েট পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে উপাচার্য এক শোক বার্তায় বলেন, "মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে রুয়েট পরিবার শোকাহত। মহান রাব্বুল আলামিন তার পরিবারকে এই শোক সহ্য করবার তৌফিক দান করুন।" শোকবার্তায় উপাচার্য শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ২৩ সেপ্টেম্বর বুধবার রাতে রাজশাহী নগরীর বিনোদপুর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান (সিএসই) বিভাগের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার। দুর্ঘটনার পর তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে এবং তিনি অচেতন হয়ে পড়েন।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার এবং সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাফিদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। এসময় তারা হাসপাতালের পরিচালকসহ চিকিৎসকবৃন্দের সাথে কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাথায় তীব্র আঘাতের ফলে রাফিদের মস্তিষ্কে রক্ত জমে আছে। উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে ঢাকায় নেওয়া প্রয়োজন। তাৎক্ষণিকভাবে রুয়েট প্রশাসন আড়াই লাখ টাকা জোগাড় করে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে রাফিদকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%