১১:০৮ পি.এম
খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে পৌঁছায়। তাদের সঙ্গে পুলিশ এবং স্থানীয় জনগণও আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করছেন। হাসপাতালে থাকা রোগীরা এবং তাদের স্বজনেরা আগুন লাগার পর আতঙ্কিত হয়ে বাইরে ছুটে এসেছেন।
আরও পড়ুন: ভোটের জন্য নয়, সেবার ব্রত নিয়ে হোসেনপুরে ভাঙা কাঠের সেতু সংস্কার করলেন জাহাঙ্গীর আলম রতন
এদিকে, হাসপাতালের সামনের দিকে উৎসুক জনতার ভিড়ের জন্য ফায়ার সার্ভিসের কার্যক্রমে সমস্যা হচ্ছে।
হাসপাতালের নিচতলার জেনারেটর রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে ১৬ তলা ভবনের উপর তলাগুলোতে ধোঁয়া দেখা যাচ্ছে, এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম জানিয়েছেন, ‘আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখন পর্যন্ত ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।’
আরও পড়ুন: পদ্মমুখ ঝিরিতে ৫৫ বছরে হয়নি স্থায়ী সেতু, স্থানীয়দের ক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন