ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণিজন সংবর্ধনা


মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণিজন সংবর্ধনা

জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির (এমআরইউ) ১৩ বছর পূর্তি উপলক্ষে জমকালো আয়োজনের মধ্যে আলোচনা সভা ও গুণিজন সংবর্ধনা ৮ জুলাই বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এই ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ কারি হামিদুল হক বিএবিএড, ৭১’র গেরিলা আবুল হোসেন, অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, মেলান্দহ বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক আবুল কাশেম আকাশ, সানন্দবাড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও চারণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার, কবি ও পর্বতারোহী ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, দোস্ত কহিনুর ইসলাম, বকুলতলা মানবিক সোসাইটির চেয়াম্যান হেলাল আকন্দ, কালচারাল ইউনিটির সভাপতি বাউল শিল্পী বিপ্লব মন্ডল, স্বরকলার সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, জালাল উদ্দিন কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল হাকিম প্রমুখ।

এই অনুষ্ঠানে সমাজে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে কয়েকজন সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণকারীদের মধ্যে রয়েছে মেলান্দহের ইতিহাসে ভাষা ও স্বাধীনতা সংগ্রামী আবদুর রহমান সিদ্দিকী, যিনি মরণোত্তর সম্মাননা পেয়েছেন। তাসির মোক্তার, আলী আসাদ এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সংগ্রামী ডা. নূরুল ইসলাম, যিনি মরণোত্তর সম্মাননা গ্রহণ করেছেন। আরও রয়েছে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কারি হামিদুল হক মুক্তিযুদ্ধ, আবুল হোসেন ৭১’র গেরিলা, প্রথম সংবাদপত্রের সম্পাদক-প্রকাশক আব্দুল হামিদ কবিরত্ন মরণোত্তর, ছড়াকার আশরাফুল মান্নান মরণোত্তর, শিক্ষায় কম্পিউটার ও সফটওয়ার বিজ্ঞানী প্রফেসর ড. মাহফুজুল ইসলাম বুয়েট।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

এছাড়া, উমির উদ্দিন তালুকদার মরণোত্তর শিক্ষায়, মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শেষ্ঠ প্রতিষ্ঠান এবং মোহনতালুকদার শিক্ষায়, আব্দুস সালাম শিকদার চারণ সাংবাদিক, একেএম জাকিরুল হক মিন্টু বাচিক শিল্পী, কবি শেখ ফজল, বেতার-বিটিভির কণ্ঠশিল্পী শেখ আবু তালেব, বাউল বিপ্লব মন্ডল, চিশতী রহমতুল্লাহ সাফিন মন্ডল।

এমআরইউ’র বিনামূল্যে মাসব্যাপী চারুকলা প্রশিক্ষণ প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৃষ্ঠপোষক মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রশিক্ষক প্রধান আবুল কাশেম আকাশ, প্রশিক্ষক কবি ও পর্বতারোহী ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, প্রশিক্ষক আব্দুর রউফ হীরা মরণোত্তর, প্রশিক্ষক গোলাম ছরোয়ার রিপন, একক স্বেচ্ছাশ্রমে টুপকারচর-৪নং চর পর্যন্ত ৭কি.মি. রাস্তা নির্মাণে দিনমজুর আব্দুল জলিল।

এই মানবসেবায় অবদানে সম্মাননা পেয়েছেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি, আপউস, জালাল উদ্দিন ট্রাস্ট, মেলান্দহ ফাউন্ডেশন, বকুলতলা মানবিক সোসাইটি, মুক্ত স্কাউট এবং জাবিপ্রবি সাংবাদিক সমিতি। ব্লাড ব্যাংক শাকিল রক্তদান, মোরশেদুল আলম স্কাউটস, সরকার জাকিরুল ইসলাম মানসেবা, আবু হাসান মাহমুদ বৃক্ষ ও প্রকৃতি প্রেমিক, শায় খায়রুল বাশার চিশতী মরণোত্তর সমাজসেবা, কিসমত পাশা সমাজসেবা, অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান মাদক ও অপরাধ দমন, সাকিব আলহাসান নাহিদ এনটিভি তরুণ সাংবাদিকসহ বহু ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার দিনে মাইসাহেবা জামে মসজিদ চত্বরে ঈদের আমেজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৫ এম


জুমার দিনে মাইসাহেবা জামে মসজিদ চত্বরে ঈদের আমেজ

শুক্রবার জুমার দিন এলেই যেন ঈদের আনন্দের পরিবেশ সৃষ্টি হয় শেরপুর জেলা শহরের ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদ চত্বর এলাকায়। জুমার নামাজকে কেন্দ্র করে সকাল থেকেই মসজিদ চত্বর ও আশপাশের এলাকা প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। নামাজের আগে এবং পরে মসজিদের সামনের সড়কে অস্থায়ী দোকানিরা সারিবদ্ধভাবে বসেন। তাদের দোকানে থাকে বিভিন্ন ধরনের বাহারি খাবার- জিলাপি, ছোলা, হালিম, বেলপুলি, মৌসুমি ফল, বিভিন্ন রকমের শরবত, বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ সহ নানান মুখরোচক খাবার। শিশু-কিশোর এবং মুসল্লিরা এসব খাবারের স্বাদ নিতে ভিড় করেন, একইসঙ্গে পরিবারের জন্য বাসায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অনেককে কেনাকাটা করতে দেখা যায়। জুমার নামাজ শেষে কয়েক হাজার মুসল্লি একসঙ্গে বের হলে মুহূর্তেই পুরো এলাকা জমে ওঠে। ছোট-বড় সবার পদচারণায় মুখরিত হয়ে ওঠে মসজিদের সামনের সড়ক। কেউ প্রিয় খাবারের স্বাদ নিচ্ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের জন্য পছন্দের খাবার কিনে নিয়ে যাচ্ছেন।

স্থানীয় মৌসুমী ব্যবসায়ীরা জানান, শুক্রবার তাদের বিক্রি সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। তাই তারা এই দিনের অপেক্ষায় থাকেন। পথচারীর কাছেও শুক্রবারের এই প্রাণচঞ্চল পরিবেশ শেরপুরের বিশেষ ঐতিহ্যে পরিণত হয়েছে। শেরপুর সদর উপজেলার বাজিতখিলার কুমরী মুদিপাড়া থেকে জুমার নামাজ পড়তে আসা সাংবাদিক উমর ফারুক সেলিম জানিয়েছেন, তিনি সময় পেলেই চেষ্টা করেন শেরপুরের ঐতিহ্যবাহী মাইসাহেবা মসজিদে জুমার নামাজ আদায় করতে। কারণ ঈদের জামাতের মতো এখানে জুমার নামাজ বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়। পাশাপাশি এখানে নামাজ আদায় করলে তার ভেতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। মসজিদ চত্বর ও পাশের সড়কে মুখরোচক খাবারসহ বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে নিয়ে বসেন দোকানীরা। জুমার নামাজের পর চারদিকে শিশু-কিশোর ও মুসল্লিদের কোলাহল যেন ঈদের আমেজ মনে করিয়ে দেয়। ধর্মীয় আবহ, মানুষের মিলনমেলা এবং বাহারি খাবারের সমাহার সব মিলিয়ে প্রতি শুক্রবার শেরপুরের ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদ চত্বর যেন উৎসবের শহরে পরিণত হয়, যেখানে আগত মুসল্লি ও সাধারণ মানুষ ঈদের আনন্দের ছোঁয়া অনুভব করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:৪১ এম


চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সড়কে বেপরোয়া গতির এক মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন শিবগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ী ফজলুর রহমান (৭০)। তিনি রানীহাটী (নয়ালাভাঙ্গা) এলাকার মৃত গুদোড় মন্ডলের ছেলে, যিনি জেলার শিবগঞ্জ বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে যে, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তিনি বাড়ির কাছে হেঁটে সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল ফজলুর রহমানকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে যান এবং আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটার পরপরই মোটরসাইকেলটি পালিয়ে যায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। মোটরসাইকেল ও চালককে শনাক্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৫ এম


অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সম্পন্ন হলো অধ্যাপক, সিনিয়র সাংবাদিক ও কবি শাহ আলম জাহাঙ্গীরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল। শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে এই শোকসভার আয়োজন করা হয়। কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সদ্য প্রয়াত এই বাংলা বিভাগীয় প্রধানের স্মরণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রিয় শিক্ষকের আকস্মিক চলে যাওয়ার বেদনায় পুরো মিলনায়তন জুড়ে এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত সবাই মরহুম শাহ আলম জাহাঙ্গীরকে একজন ছাত্রবান্ধব শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকার ও সর্বোপরি মানুষ গড়ার অন্যতম কারিগর হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকতা জীবনে উনি যে ব্যতিক্রমী পাঠদান করেছেন, জীবনযাপনের প্রকৃত মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক উন্নয়নের উপদেশ শিক্ষার্থীদের জীবনে আজীবন পাথেয় হয়ে থাকবে। প্রয়াত শাহ আলম জাহাঙ্গীরের মতো একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বন্ধুসুলভ ও আদর্শ শিক্ষকের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রয়াত অধ্যাপকের সহধর্মিণী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহছেনা বেগম, কলেজের প্রাক্তন প্রভাষক ও বর্তমানে হাবিবুল্লাহ বাহার কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মশিউর রহমান এবং অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ আবদুল মজিদ স্যারের বড় মেয়ে নাসরীন ফারহানা পপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী, ঢাকাস্থ অধ্যাপক আবদুল মজিদ কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ও ভূমি মন্ত্রণালয়ের উপসচিব জনাব আবদুল্লাহ আল মাহমুদ জামান। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন ঢাকা এপিবিএন-এর সহকারী উপ-পুলিশ পরিদর্শক জনাব মো. নজরুল ইসলাম।

শোকসভায় স্যারের পরিবারবর্গ ছাড়াও ১৯৯৭ থেকে ২০২৫ ব্যাচ পর্যন্ত বিভিন্ন বর্ষের প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব জনাব রহিমা আক্তার, রবি আজিয়াটা পিএলসির ঢাকা রিজিওনাল হেড জনাব শাহজালাল, গ্লোবাল বায়োটেক-ঢাকার জনাব ড. মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার জনাব নাসরিন সুলতানা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক জনাব নুরুল ইসলাম, ট্যাক্স ইন্সপেক্টর মো. কামরুল হাসান, রয়্যাল ইউনিভার্সিটি-ঢাকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. হালিমুজ্জামান এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ মাইনউদ্দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জের বন্যায় ব্যারিস্টার সুমনকে প্রয়োজন-ভিডিও বার্তায় শায়ের মিজান কাদরীর মুক্তির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৯ এম


হবিগঞ্জের বন্যায় ব্যারিস্টার সুমনকে প্রয়োজন-ভিডিও বার্তায় শায়ের মিজান কাদরীর মুক্তির দাবি

হবিগঞ্জে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মুক্তির দাবি জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন হবিগঞ্জের আলোচিত ইসলামি সংগীতশিল্পী শায়ের মিজান কাদরি।

ভিডিও বার্তায় তিনি বলেন,
"এই বন্যায় ব্যারিস্টার সুমনকে খুবই দরকার। যদি আজ চুনারুঘাট ও মাধবপুর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে মানুষ বুঝতে পারত ব্যারিস্টার সুমনকে কতটা প্রয়োজন। তিনি সবসময় অসহায়, বন্যাকবলিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।"
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো উচিত এবং মানবিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন, আবার কেউ ভিন্নমতও দিয়েছেন।
উল্লেখ্য, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে চলমান একাধিক মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। বিভিন্ন মামলায় তিনি জামিন পেলেও অন্য মামলাগুলোর কারণে তিনি এখনও কারাগারে রয়েছেন।

এদিকে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যার কারণে হাজারো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন ইতোমধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%