০২:৪৯ এম
হবিগঞ্জে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মুক্তির দাবি জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন হবিগঞ্জের আলোচিত ইসলামি সংগীতশিল্পী শায়ের মিজান কাদরি।
ভিডিও বার্তায় তিনি বলেন,
"এই বন্যায় ব্যারিস্টার সুমনকে খুবই দরকার। যদি আজ চুনারুঘাট ও মাধবপুর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে মানুষ বুঝতে পারত ব্যারিস্টার সুমনকে কতটা প্রয়োজন। তিনি সবসময় অসহায়, বন্যাকবলিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।"
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো উচিত এবং মানবিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন, আবার কেউ ভিন্নমতও দিয়েছেন।
উল্লেখ্য, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে চলমান একাধিক মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। বিভিন্ন মামলায় তিনি জামিন পেলেও অন্য মামলাগুলোর কারণে তিনি এখনও কারাগারে রয়েছেন।
এদিকে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যার কারণে হাজারো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন ইতোমধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
আরও পড়ুন: কমলনগরে কোরআনের আলোয় আলোকিত ৫ শিক্ষার্থী, ফয়জুল কোরআন ইসলামী একাডেমির সংবর্ধনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন