ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সৌদি আরব ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে


সৌদি আরব ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে, সৌদি আরব এক সপ্তাহের মধ্যে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। গত শনিবার (২১ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায় যে, ১২ থেকে ১৮ নভেম্বরের মধ্যে যৌথ অভিযানে ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারকৃতদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের কারণে আটক হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৪০ হাজার ৯৪১ প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। কাগজপত্র সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, এবং ফেরার প্রক্রিয়ায় ১০ হাজার ৮১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সীমান্তে অবৈধ প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১ হাজার ৩৭৩ জনকে আটক করা হয়েছে, এছাড়া দেশ ছাড়ার চেষ্টা করার সময় ২৮ জন এবং সহায়তার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।

অবৈধ অনুপ্রবেশে সহায়তা বা আশ্রয় প্রদান করার জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা দেওয়ার সতর্কতা দিয়েছে মন্ত্রণালয়। অভিযোগ জানাতে ৯১১, ৯৯৯ ও ৯৯৬ নম্বরগুলো চালু রাখা হয়েছে।

আরও পড়ুন: স্পেনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করল যুবদল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতীয় কোম্পানির বোতলজাত পানিতে ক্যানসারের উপাদান, এফএসএসএআই-এর আইনি পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


ভারতীয় কোম্পানির বোতলজাত পানিতে ক্যানসারের উপাদান, এফএসএসএআই-এর আইনি পদক্ষেপ

ভারতের জনপ্রিয় বোতলজাত পানীয় জল প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিসলেরির পানীতে ক্যানসার সৃষ্টিকারী সম্ভাব্য উপাদান পাওয়া গেছে। দ্বিতীয়বারের পরীক্ষায়ও বিপদ কাটেনি। এ অবস্থায় প্রশ্ন উঠছে— নামি সংস্থার পানীতে যদি ক্যানসারের উপাদান থাকে, তাহলে স্টেশন-বাস চত্বরে বা ট্রেন-বাসে পথচলতি মানুষ যে পানি পান করছেন, তার গুণগত মান কেমন, তা স্পষ্ট হচ্ছে।

এ বিষয়ে রোববার (২২ নভেম্বর) ‘বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড’-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)। পরীক্ষাগারে দ্বিতীয়বার পরীক্ষার পরও সংস্থার প্যাকেটজাত পানীয়তে নমুনা নিরাপদ নয় বলে শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই স্পষ্ট করেনি, ঠিক কোন ধরনের প্যাকেটজাত পানীয় ল্যাব পরীক্ষায় বিপজ্জনক বলে গণ্য হয়েছে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এফএসএস) অ্যাক্ট-২০০৬’-এর অধীনে প্যাকেটজাত পানীয় সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে তারা বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা মামলা শুরুর অনুমোদন দিয়েছে।

এফএসএসএআই জানিয়েছে, তারা পরীক্ষার জন্য বিসলেরি ইন্টারন্যাশনালের ‘প্যাকেটজাত পানি’ (মিনারেল ওয়াটার বা খনিজ পানি নয়)-এর একটি নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, সেই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি। এরপর সংস্থার আবেদনের ভিত্তিতে নমুনাটির দ্বিতীয় দফা পরীক্ষাও করা হয়। সেই নমুনাতেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে ছিল না। ফলে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট-২০০৬’-এর আওতায় সেটিকে ‘অসুরক্ষিত’ বলে ঘোষণা করা হয়েছে।

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার এবং ইউএস ইপিএসহ বিশ্বব্যাপী স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক বিভিন্ন সংস্থা ব্রোমেটকে এমন একটি উপাদান হিসেবে চিহ্নিত করেছে, যা মানুষের শরীরে ক্যানসার সৃষ্টি করতে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— বিসলেরির মতো নামি সংস্থার পানীয়তে যদি এ ধরনের উপাদান পাওয়া যায়, তাহলে স্টেশন-বাস চত্বরে বা ট্রেনে-বাসে পথচলতি মানুষ যে পানি কিনে খাচ্ছেন, তার গুণগত মান কী রকম?

বিসলেরি ইন্টারন্যাশনাল ছাড়াও বসন্ত মশালা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজসহ আরও বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এফএসএসএআই। সেই সংস্থাগুলোর বিরুদ্ধে মামলা করার অনুমোদনও দেওয়া হয়েছে। নিয়মকানুন মেনে চলতে ব্যর্থ হওয়ায় নিয়ন্ত্রক সংস্থাটি উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্সও স্থগিত করেছে।

এফএসএসএআই আশা করছে— কনফেকশনারির বিরুদ্ধে একটি পণ্য প্রত্যাহারের নির্দেশ জারি করেছে, যেখানে সংস্থাটিকে তাদের আগে থেকে প্যাকেট করা চকোলেট-ভরা কুকিজ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সেগুলোও ‘অসুরক্ষিত’ বলে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে এফএসএসএআই খাদ্য ব্যবসা পরিচালনাকারী (এফবিও) এবং ই-কমার্স সংস্থাগুলোর বিরুদ্ধে প্রয়োগমূলক পদক্ষেপ জোরদার করেছে। নিয়ন্ত্রক সংস্থাটি এনার্জি ড্রিঙ্ক এবং অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতকারকদের বিরুদ্ধেও অভিযান তীব্রতর করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম ও উপসর্গে ৮ মাস পর মৃত্যু শূন্য দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


হাম ও উপসর্গে ৮ মাস পর মৃত্যু শূন্য দিন

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ (২৩ নভেম্বর) হামে প্রথমবারের মতো মৃত্যু শূন্য দিন হিসেবে চিহ্নিত হয়েছে, যা ৮ মাস পর ঘটল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ৪১৭ জনকে হামজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৯৬ জন সরাসরি হাম নিয়ে ভর্তি হয়েছেন।

মোট ১৫ মার্চ থেকে ভাইরাসটির শিকার হয়েছে ২৬ হাজার ২৩২ জন। তবে সন্দেহভাজন রোগীর সংখ্যা প্রায় ১০ গুণ বেশি, যা ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন।

এদিকে, এখন পর্যন্ত হামে মৃত্যু হয়েছে ১০৫ জন শিশুর। এছাড়াও, হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৪৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত বা উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বাধিক আইপিও মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বাধিক আইপিও মোতায়েন

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনসুকা) ‘ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার’ (আইপিও) হিসেবে যোগ দিতে বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেছেন। গতকাল রবিবার (২২ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা রওয়ানা হন।

এই আট সদস্যের প্রতিনিধিদলে একজন পুলিশ সুপার (এসপি), চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন নারী পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধিদলের সদস্যরা বর্তমানে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন। আজ সোমবার (২৩ নভেম্বর) তাঁরা চূড়ান্ত গন্তব্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

পুলিশ সদর দপ্তর জানায়, মিনসুকা মিশনে এটিই এ যাবৎকালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চসংখ্যক আইপিও মোতায়েন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে এই মোতায়েন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও বিশ্ব স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা ও ধারাবাহিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামে ৮ মাস পর মৃত্যুহীন দিন, শনাক্ত ১৪১৭ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


হামে ৮ মাস পর মৃত্যুহীন দিন, শনাক্ত ১৪১৭ শিশু

হামের প্রকোপ শুরু হওয়ার পর দীর্ঘ আট মাসেরও বেশি সময় পেরিয়ে অবশেষে দেশের জনগণের জন্য একটি স্বস্তির খবর এসেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত কিংবা সন্দেহজনক–কোনো ধরনের হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। তবে এই সময়ের মধ্যে ১ হাজার ৪১৭ শিশুর হাম শনাক্ত করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে গত ২২ নভেম্বর সকাল ৮টা থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।

যদিও মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে, তবে সংক্রমণ পুরোপুরি থামেনি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩২১ জন।

নতুন শনাক্ত হওয়া ৯৬ জন নিশ্চিত রোগী দেশের তিনটি বিভাগে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৩ জন শনাক্ত হয়েছেন, সিলেট বিভাগে ৩৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ৮ জন নিশ্চিত রোগী পাওয়া গেছে। দেশের বাকি পাঁচ বিভাগ–ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুরে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

তবে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে দেশের আটটি বিভাগেই। ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৭৫ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৯ জন, বরিশালে ৯৫ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৭৬ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিপরীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ২৩২ জন নিশ্চিত এবং ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এই আট মাসে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, যার মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন। আর এই সময়ে নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনসহ মোট ১ হাজার ৩৫২ জনের প্রাণহানি ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%