ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

অপরাজিতা সামাজিক মাধ্যমে আত্মসম্মানের কোন পাঠ পড়ালেন


অপরাজিতা সামাজিক মাধ্যমে আত্মসম্মানের কোন পাঠ পড়ালেন

টালিউডের অভিনেত্রী অপরাজিতা আঢ্য সব সময় মুখের ওপর কথা বলতে পছন্দ করেন। তিনি প্রাণ খুলে হাসতে জানেন এবং সোজা কথা সোজাভাবে বলার জন্যও পরিচিত। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দেবীপক্ষ’ সিরিজের প্রথম ঝলক, যেখানে অপরাজিতা এক রাজকীয় পরিবারের গৃহিণী হিসেবে হাজির হয়েছেন। একই দিনে, সামাজিক মাধ্যমে অভিনেত্রী নেটপাড়ার বাসিন্দাদের জন্য আত্মসম্মানের পাঠ পড়ালেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে অপরাজিতা লিখেছেন— "সম্মান ভিক্ষা করে পাওয়ার জিনিস নয়; সম্মান এমন একটি উপস্থিতি, যেখানে মানুষ নিজে থেকেই নিজের ব্যবহার ঠিক করে নেয় তোমায় দেখে। কিন্তু যে মানুষ নিজেকে সব থেকে বেশি অ্যাভেলেবেল করে দেয়, সবসময় সবার জন্য উপস্থিত থাকে, তারাই দিনের শেষে মানুষের প্রতারণার শিকার হয়।"

অপরাজিতা আরও বলেন, "অতিরিক্ত যত্ন ভীষণ সাংঘাতিক। কোনো মানুষের জন্য সবসময় উপস্থিত থাকার অর্থ হলো— নিজের অস্তিত্বকে বিপন্ন করে তোলা। ভালোবেসে অন্যের জন্য করা কাজকে মানুষ একটা সময় টেকেন ফর গ্যান্টেড করে তোলে। অন্যকে বাঁচাতে গিয়ে একসময় নিজেই মরে যাওয়াটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না।"

আরও পড়ুন: আনুশকা শর্মা তৃতীয়বার মা হচ্ছেন? জল্পনা ছড়িয়েছে ভিডিওর পর

এজন্য তিনি সবাইকে ভালো না বেসে, সবার জন্য অপেক্ষা না করে, শুধুমাত্র নিজেকে ভালোবাসার পরামর্শ দেন। অপরাজিতা বলেন, "নিজের বন্ধু হতে হবে, হয়ে উঠতে হবে নিজের সাফল্যের সব থেকে বড় সাক্ষী। নিজের দাম নিজে না বুঝলে কখনোই আত্মসম্মান নিয়ে বাঁচা যাবে না। এটুকু বুঝতে পারলেই জীবন সার্থক।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরেই ২০০ কোটির ৩ সিনেমা, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মামিতার নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


এক বছরেই ২০০ কোটির ৩ সিনেমা, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মামিতার নতুন রেকর্ড

দক্ষিণ ভারতীয় সিনেমার তরুণ অভিনেত্রী মামিতা বাইজুর ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক মাইলফলক। একই পঞ্জিকাবর্ষে তার অভিনীত তিনটি সিনেমা ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। এর মাধ্যমে দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘জন নায়াগান’, ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ ও ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ বক্স অফিসে ২০০ কোটি রুপি অতিক্রম করেছে। এর আগে ‘প্রেমালু’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া মামিতা এবার এই তিন সিনেমার সাফল্যের সুবাদে ভারতের তৃতীয় অভিনেত্রী হিসেবে এমন কীর্তি গড়েছেন। দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটও একই বছরে তিনটি ২০০ কোটির সিনেমার অংশ ছিলেন।

মাত্র দুই বছর আগেও দক্ষিণী সিনেমায় উদীয়মান মুখ ছিলেন মামিতা। ‘প্রেমালু’তে অভিনয়ের পর দর্শকদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পান তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেই সিনেমাসহ তার চারটি সফল ছবির সম্মিলিত আয় ইতোমধ্যে এক হাজার কোটি রুপি ছাড়িয়েছে।

মামিতার অভিনয় নিয়ে প্রশংসা করেছেন নির্মাতা ও সহশিল্পীরাও। ‘সুপার শরণ্যা’ ও ‘প্রেমালু’র পরিচালক গিরিশ এডি তার অভিনয় দক্ষতা, নাচ এবং ক্যামেরার সামনে উপস্থিতির প্রশংসা করেছেন। অন্যদিকে ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর সহশিল্পী রাধিকা শরৎকুমার জানিয়েছেন, মহড়ার সময় মামিতা দ্রুত দৃশ্য ও আবেগ আয়ত্ত করে নিতে পারেন।

বাণিজ্যিক সিনেমায় জনপ্রিয় নায়কদের সঙ্গে অভিনয় করলেও নিজের অভিনয় দিয়ে আলাদা করে দর্শকদের নজর কাড়ছেন মামিতা। পর্দায় তার প্রাণবন্ত উপস্থিতি ও স্বাভাবিক অভিনয় তাকে দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত তরুণ অভিনেত্রীদের তালিকায় আরও এগিয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭৭ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭৭ জন গ্রেফতার

রাজশাহী, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : রাজশাহী রেঞ্জের পুলিশ গত ২৪ ঘণ্টায় নিয়মিত বিশেষ অভিযানের মাধ্যমে ১৭৭ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিভিন্ন জেলা থেকে পুলিশ বিভিন্ন অপরাধের অভিযোগে আটক করেছে। এ সময় ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের অন্তর্গত এলাকায় খুন, ডাকাতি, দস্যুতা এবং যৌতুকের জন্য হত্যা বা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা দায়ের হয়নি। তবে চুরি এবং নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধে ৫৯টি মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চুরির দুটি মামলা এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত তিনটি মামলা অন্তর্ভুক্ত রয়েছে। একই সময়ে অপমৃত্যু সংক্রান্ত তিনটি ঘটনা রেকর্ড করা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের গ্রেফতারের উদ্দেশ্যে পরিচালিত অভিযানে মোট ১৭৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৮৫ জন পরোয়ানামূলে, ১২ জন সাজাপ্রাপ্ত, ৭৬ জন তদন্তাধীন মামলায় এবং ৪ জন প্রতিরোধমূলক অন্যান্য মামলায় গ্রেফতার হয়েছেন।

মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আইনের আওতায় আনা হয়েছে। এ সময় একটি বর্মিজ চাকু, ৬২১ পিস ইয়াবা, ১ হাজার ২০৮ পিস ট্যাপেন্টাডল, ৩৪ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ১৫ লিটার চোলাইমদ এবং ৪৪৫ লিটার ঝাঁওয়া উদ্ধার করা হয়েছে। তবে এই অভিযানে কোনো হেরোইন বা চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে রেঞ্জজুড়ে ১৪৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার কার্যক্রমে ১১৪৫ জন নাগরিক সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা ১৪ হাজার ৩৮৬ জনে দাঁড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, পুলিশিং সেবা ও আইনের শাসন প্রতিষ্ঠা অব্যাহত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী

মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ঘনিষ্ঠ দীপক অধিকারী দেব সম্প্রতি ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দিয়ে তুমুল আলোচনা সৃষ্টি করেছেন। এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিজের বাসভবনে আপ্যায়ন করে তিনি সেই জল্পনার পারদ আরও চড়িয়ে দিলেন টালিউডের এই পাগলুখ্যাত অভিনেতা।

দেব বরাবরই রাজনৈতিক মতাদর্শের বাইরে বেরিয়ে সৌজন্যের রাজনীতি করে আসছেন। বর্তমানে সাবেক ভালো 'তৃণমূল' দেব বিজেপি ঘনিষ্ঠ এনসিপিআই সংসদ সদস্য। গণেশ উৎসবের আলোয় এবার একসঙ্গে ধরা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তারকা দেব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণেশ চতুর্থী উপলক্ষ্যে দেবের আরবানার বাসভবনে সিদ্ধিদাতার বিশেষ পূজায় অতিথি হয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বাড়ির নিচে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দেবকে। শুভেন্দু অধিকারী পৌঁছাতেই খোশগল্প ও সৌজন্য বিনিময়ের দৃশ্য সামাজিক মাধ্যমে চোখে পড়ে। নেটপাড়া থেকে রাজপথ— সব জায়গায় চর্চা তুঙ্গে দেব-শুভেন্দুর এই মিষ্টি কথোপকথন।

দেবের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে পূজায় পৌঁছেই মুখ্যমন্ত্রী সুভেন্দু এক ভিন্ন মেজাজে ধরা দেন। পূজামণ্ডপের সামনে দেবের কাঁধে হাত রেখে হাসিমুখে ছবি তোলেন তিনি। এরপর দেবের বাবা-মা-বোনের সঙ্গে সোফায় বসে চায়ের আড্ডায় মেতে উঠতে দেখা যায় তাকে। পাতে ছিল ভেজিটেবল চপ, পনির পসিন্দা-র মতো নানা পদ।

অভিনেতার বাবা গুরুপদ অধিকারী ও মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই আন্তরিক ও পারিবারিক মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার হতেই নেটিজেনদের মাঝে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

নিজের বাড়িতে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে ও তার এই উপস্থিতিতে আপ্লুত হয়ে দেব সামাজিক মাধ্যমে বিশেষ একটি বার্তা শেয়ার করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ দাদা আমার বাড়িতে আসার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি সবার ভালো হোক, রাজ্যের ভালো হোক।’

দেবের বাড়িতে আয়োজিত এই পূজা রাজনীতির বাইরে ব্যক্তিগত সখ্য ও সৌজন্যের ঐতিহ্য বাংলায় বরাবরই দেখা যায়। সেই সৌজন্যের মেইলবন্ধনকেই আরও একবার প্রমাণ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এ সফর এবং দেবের উষ্ণ অভ্যর্থনা, যা টালিপাড়া ও রাজনৈতিক মহলে সৌহার্দের এক অনন্য উদাহরণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজের সংঘর্ষ

উত্তর আরব সাগরে সংঘর্ষের ঘটনা ঘটেছে ভারত ও পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে। এই ঘটনার পর নয়াদিল্লি তীব্র প্রতিবাদ জানিয়েছে। খবরটি এনডিটিভির মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের চার্জ ডিঅ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে ডেকে পাঠিয়ে পাকিস্তানি নৌবাহিনীর ‘অপেশাদার ও অগ্রহণযোগ্য আচরণের’ তীব্র নিন্দা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় সংঘর্ষের ঘটনা ঘটলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের দাবি, ১৯৯১ সালের চুক্তি অনুযায়ী সামরিক মহড়া বা চলাচলের ক্ষেত্রে পূর্বে নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে। পাকিস্তানি নৌবাহিনী সেই নিয়মের ১০ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে পাকিস্তানি কূটনীতিককে সতর্ক করার অনুরোধ করা হয়েছে।

এছাড়া ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদ জানাতে ভারতীয় কূটনীতিককে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের একটি যুদ্ধজাহাজ উত্তর আরব সাগরে রুটিন টহল দিচ্ছিল। সেই সময় ওমানের কাছে দ্রুতগতিতে ও বিপজ্জনকভাবে একটি পাকিস্তানি নৌযান ভারতীয় জাহাজের সামনে চলে আসে এবং দুই জাহাজের মধ্যে সংঘর্ষ ঘটে। তবে সৌভাগ্যবশত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই জাহাজ দুটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালের জুনে পাকিস্তান ও ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে একটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%