প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ ভারতীয় সিনেমার তরুণ অভিনেত্রী মামিতা বাইজুর ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক মাইলফলক। একই পঞ্জিকাবর্ষে তার অভিনীত তিনটি সিনেমা ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। এর মাধ্যমে দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘জন নায়াগান’, ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ ও ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ বক্স অফিসে ২০০ কোটি রুপি অতিক্রম করেছে। এর আগে ‘প্রেমালু’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া মামিতা এবার এই তিন সিনেমার সাফল্যের সুবাদে ভারতের তৃতীয় অভিনেত্রী হিসেবে এমন কীর্তি গড়েছেন। দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটও একই বছরে তিনটি ২০০ কোটির সিনেমার অংশ ছিলেন।
মাত্র দুই বছর আগেও দক্ষিণী সিনেমায় উদীয়মান মুখ ছিলেন মামিতা। ‘প্রেমালু’তে অভিনয়ের পর দর্শকদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পান তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেই সিনেমাসহ তার চারটি সফল ছবির সম্মিলিত আয় ইতোমধ্যে এক হাজার কোটি রুপি ছাড়িয়েছে।
মামিতার অভিনয় নিয়ে প্রশংসা করেছেন নির্মাতা ও সহশিল্পীরাও। ‘সুপার শরণ্যা’ ও ‘প্রেমালু’র পরিচালক গিরিশ এডি তার অভিনয় দক্ষতা, নাচ এবং ক্যামেরার সামনে উপস্থিতির প্রশংসা করেছেন। অন্যদিকে ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর সহশিল্পী রাধিকা শরৎকুমার জানিয়েছেন, মহড়ার সময় মামিতা দ্রুত দৃশ্য ও আবেগ আয়ত্ত করে নিতে পারেন।
বাণিজ্যিক সিনেমায় জনপ্রিয় নায়কদের সঙ্গে অভিনয় করলেও নিজের অভিনয় দিয়ে আলাদা করে দর্শকদের নজর কাড়ছেন মামিতা। পর্দায় তার প্রাণবন্ত উপস্থিতি ও স্বাভাবিক অভিনয় তাকে দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত তরুণ অভিনেত্রীদের তালিকায় আরও এগিয়ে দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন