০৫:০৭ পি.এম
ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে ঘিরে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে অনেক আলোচনা।
ভিডিওটিতে দেখা গেছে, মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফেতে একই সময়ে ম্রুনাল ঠাকুর এবং যশস্বী জয়সওয়াল ছিলেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে প্রেমের গুঞ্জন শুরু হয়ে যায়।
ভিডিওতে ২৪ বছর বয়সী যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বের হয়ে যাচ্ছেন, এবং ম্রুনাল ঠাকুর তখনও ক্যাফের ভেতরে ছিলেন। তবে ভিডিওটিতে তাদের একসঙ্গে দেখা যায়নি এবং তাদের মধ্যে কোনো কথোপকথন বা ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন ফ্যান পেজে দুজনকে নিয়ে প্রেমের জল্পনা উড়ছে। কেউ কেউ দাবি করছেন, তারা একসাথে ডেটে গিয়েছিল। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
এখন পর্যন্ত ম্রুনাল ঠাকুর এবং যশস্বী জয়সওয়াল, উভয়েই ভাইরাল ভিডিও বা প্রেমের গুঞ্জন সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে, কাজের ক্ষেত্রে ম্রুনাল ঠাকুর বর্তমানে ‘পূজা মেরি জান’ এবং তেলুগু সিনেমা ‘রাকা’ নিয়ে ব্যস্ত। ‘পূজা মেরি জান’-এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। এর টিজারও প্রকাশ করা হয়েছে, তবে মুক্তির তারিখ এখনো বলা হয়নি।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন