০৩:৫৩ পি.এম
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দ্রুত রান তুললেও ধারাবাহিক উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে।
বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল অত্যন্ত আক্রমণাত্মক। কিন্তু একের পর এক ব্যাটসম্যান ইউকেট হারিয়ে সেই গতি বজায় রাখতে পারছে না দলটি। প্রথমে তানজিদ হাসান উইকেট হারান। ওপেনার তানজিদ হাসান আক্রমণাত্মক ব্যাটিং করলেও বড় ইনিংস খেলতে পারেননি। তিনি কভার অঞ্চলের উপর দিয়ে বল পাঠাতে গিয়ে ক্যাচ তুলে দেন। তার বিদায়ে বাংলাদেশের প্রথম উইকেট পতন ঘটে।
এর পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে তিনি নিজের অবস্থান জানান দেন। এতে রান তোলার গতি আরও বেড়ে যায়। তবে কিছুক্ষণ পর বাংলাদেশ দ্বিতীয় ধাক্কা খায়। অন্য ওপেনার সাইফ হাসানও বিদায় নেন। ১৪ বলে ২০ রান করা সাইফ বড় শট খেলতে গিয়ে ক্যাচে ধরা পড়েন। ফলে দুই ওপেনারকে দ্রুত হারায় দলটি।
আরও পড়ুন: গাজী নজরুল ও আমির হামজার ঘটনায় জামায়াত গুম হয়ে গেছে: রাশেদ খান
এরপরও বাংলাদেশ আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ধারাবাহিক উইকেট হারিয়ে বিপদে পড়ছে দলটি। অস্ট্রেলিয়ার স্পিনার জাম্পা আগের ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয়। পরের ওভারে আরও একটি উইকেট তুলে নেন জাম্পা।
১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৭৫ রান।
এর আগে চট্টগ্রামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই শঙ্কা সত্যি হলো। প্রথম ম্যাচের একাদশে নেই এই উইকেটরক্ষক ব্যাটার। আজ বাংলাদেশের অধিনায়ক হিসেবে রয়েছেন তাওহীদ হৃদয়।
আরও পড়ুন: রোনালদোর ৭ নম্বর জার্সি অবসরে পাঠাবে পর্তুগাল?
এদিকে আজ ডানহাতি পেসার আবদুল গাফফার সাকলাইনের অভিষেক হতে চলছে। আর ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তাওহীদ হৃদয়ের অভিষেক হচ্ছে।
বাংলাদেশ ২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজটাও নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে তারা আগেভাগেই সিরিজ জিতে নিয়েছে। শেষ ম্যাচে সান্তনার জয় পায় সফরকারীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন