০৮:২২ পি.এম
খুলনা, ৪ আগস্ট, ২০২৬ : পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলায় সোমবার ৬ আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ মামলায় জিহাদুল বিশ্বাস নামে একজন আসামিকে খালাস প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় দেন। রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
সাজার আওতায় আসামিরা হলেন, মীর সেলিম, মাহাবুবুর রহমান, মো. লিটন দেওয়ান, নাসির গাজী ওরফে কাবিলা, কালাম ঢালী এবং শামীম বিশ্বাস।
এ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি শামীমকে ৪১২ ধারায় অতিরিক্ত ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।
রায় ঘোষণার সময়ে মো. লিটন দেওয়ান ও নাসির গাজী ওরফে কাবিলা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক অবস্থায় রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ এপ্রিল, ডিম ব্যবসায়ী মো. রবিউল ইসলাম পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার থেকে দোকান বন্ধ করার পর রাত পৌনে ১২টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
এ সময় তার সাথে একজন কর্মচারী ছিলেন। তারা দুজন নাসিরপুর গ্রামের সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন পুলিশের পোশাক পরা ব্যক্তি এবং অন্য তিনজন সিভিল পোশাক পরিহিত ব্যক্তি তাদের গতিরোধ করে। সেই সময়ে তারা জানায় যে রবিউলের নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং তাদের থানায় যেতে বলা হয়।
তারা ব্যবসায়ী রবিউলকে মোটরসাইকেলে উঠিয়ে থানায় নিয়ে যাওয়ার পরিবর্তে ডুমুরিয়া উপজেলার মাগুরখালীর দিকে রওনা হন। তখন রবিউল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে তাকে ভয় দেখিয়ে নগদ এক লাখ টাকা ও একটি দামি মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে ফেলে দেয়।
ঘটনার পরদিন রবিউল পাইকগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
একই বছরের ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহজুল ইসলাম ৭ জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন