০৭:৩৩ পি.এম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। এই সময়কালে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫০ জন রোগী।
রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ৯৫, চট্টগ্রাম বিভাগে ৩১, ঢাকা বিভাগে ৩১, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৩, ঢাকা উত্তর সিটিতে ৪৪, খুলনা বিভাগে ৭০, ময়মনসিংহ বিভাগে ১৭, রাজশাহী বিভাগে চার, রংপুর বিভাগে এক এবং সিলেট বিভাগে চারজন রয়েছেন।
আরও পড়ুন: পিএসসির দুই সদস্যের পদত্যাগ, সদস্য সংখ্যা ২০ থেকে ১৮
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে দেশে ডেঙ্গুর কারণে মোট ২৫ জন মারা গেলেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ১৩ জন নারী।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হওয়ার পর চলতি মাসে ডেঙ্গুর কারণে মৃতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু জুন মাসে হয়েছে—১৩ জন। জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই এবং মে মাসে একজন মারা গেছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩২৩ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৫৭০ জন।
আরও পড়ুন: দেশে মৃত্যুর প্রধান কারণ উচ্চ রক্তচাপ, টেকসই অর্থায়নের আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন