০১:৪৭ পি.এম
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : চীনের উত্তরাঞ্চলে অবস্থিত একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রোববার রাতে প্রকাশিত পূর্ববর্তী খবরে নিহতের সংখ্যা কম ছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
চীনে ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে অবহেলা করার কারণে প্রায়ই প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: চীনের তাইউয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শানসি প্রদেশের তাইইউয়ান শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে যায়।
সিনহুয়ার রোববার রাতের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘মোট ৩৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন।’ তবে সোমবার সকালে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়।
প্রতিবেদনে আরও জানানো হয়, রোববারই আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং তল্লাশি ও উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: গাজায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন ইসরাইলের, থাকছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া
গত বছরের নভেম্বরে হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে একাধিক বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে ১৬৮ জনের মৃত্যু ঘটে। এরপর চীনে উঁচু ভবনগুলোতে অগ্নিঝুঁকি কমানোর জন্য বিশেষ অভিযান শুরু করে কর্তৃপক্ষ।
এক মাস পর, দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লেগে ১২ জন নিহত হয়।
এছাড়া, গত জুলাইয়ে চীনের পূর্বাঞ্চলে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জনের মৃত্যু ঘটে।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন