০৯:৪৭ পি.এম
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার মো. রেজওয়ান আহম্মেদ (২৪) এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রেজওয়ান ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থ-বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত।
আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক
কোতোয়ালি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ নভেম্বর রাত ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা আসামি রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন। এ ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. ইমরান হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন