০৯:৪৮ পি.এম
নেত্রকোণা, ১১ নভেম্বর, : বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোণায় ফ্যাসিস্ট শেখ হাসিনার অগ্নিসন্ত্রাস ও দেশ ও ইসলাম বিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।
আজ নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়া মুক্তিযোদ্ধা ভবনের সামনে সদর উপজেলা খেলাফত আন্দোলনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনা ও তার অনুসারীরা অগ্নিসন্ত্রাস, নাশকতা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, বাস, ট্রেনসহ সরকারি সম্পত্তি ধ্বংসের মতো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা যাবে না।
আরও পড়ুন: হবিগঞ্জে ৫ শতাধিক প্রতিযোগী নিয়ে দিনব্যাপী কোরআন প্রতিযোগিতা ১৪ নভেম্বর
তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সংশ্লিষ্টদের যথাযথ বিচারের আওতায় না আনার কারণে তারা আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সাহস পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও তৎপর হয়ে অগ্নিসন্ত্রাসীদের অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোণা সদর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মোস্তফা জিহাদী, মুফতি তরিকুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম, হাফেজ বীন ইয়ামিন, কারী আরিফ বিল্লাহ, মাওলানা আবু বকর, হাফেজ আবু হানিফ, মাওলানা মোতালিব ও সাংবাদিক মাহমুদুল হাসান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন