আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
০৫:৫২ পি.এম
টাঙ্গাইলের মধুপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী মধুপুর অডিটোরিয়াম হলরুমে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কালব) সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, আর্থিক অগ্রগতি ও সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মধুপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান খন্দকার ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কালব) চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরিফিকেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালবের সেক্রেটারি মি. নরেশ চন্দ্র বিশ্বাস, ট্রেজারার মো. জিল্লুর রহমান, বৃহত্তর ময়মনসিংহ কালবের পরিচালক মি. পুলক দাস, সাবেক পরিচালক সাইফুদ্দিন আহমেদ সবুজ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও সহকারী সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রেডিট ইউনিয়নের উপদেষ্টা মো. জয়নাল আবেদীন বাবলু। সভা সঞ্চালনা করেন সিরাজুল ইসলাম।
এ সময় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্য ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তানজিম আনোয়ার
ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বহুল প্রতীক্ষিত কনসেশন চুক্তি আগামী ৩০ নভেম্বর স্বাক্ষরিত হবে। এই চুক্তির ফলে ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক উদ্বোধনের সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তৃতীয় টার্মিনাল চালু করার বিষয়টিকে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিজয় দিবসে এটি উদ্বোধনের একটি রূপরেখা ঘোষণা করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের উপস্থিতিতে ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অপারেশনস ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান আজ বিকেলে বাসসকে জানান।
তিনি উল্লেখ করেন, দীর্ঘ প্রতীক্ষিত এই টার্মিনাল চালু করার সরকারের প্রচেষ্টায় চুক্তিটি একটি বড় অগ্রগতি হিসেবে গণ্য হবে। ২০২৩ সালের অক্টোবর মাসে এর আনুষ্ঠানিক পরীক্ষামূলক উদ্বোধন হলেও বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য এটি এতদিন ব্যবহার করা হয়নি।
খান বলেন, ‘১৬ ডিসেম্বর টার্মিনালটি উদ্বোধন করা হবে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাই অথবা কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে।’ তিনি জানান, উদ্বোধনের আগে গন্তব্য চূড়ান্ত করা হবে।
বেবিচকের এই সদস্য জানান, ১৭ ডিসেম্বর থেকে টার্মিনালটিতে সীমিত পরিসরে নিয়মিত কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে প্রতিদিন দুটি আগমনী ও দুটি বহির্গামী আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, প্রথম তিন মাস নতুন টার্মিনাল দিয়ে একচেটিয়াভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে। এর ফলে কর্তৃপক্ষ পরিচালন প্রস্তুতি মূল্যায়ন এবং যাত্রীসেবা ধীরে ধীরে স্থিতিশীল করার সুযোগ পাবে।
পরবর্তী সময়ে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে এবং বিদেশি এয়ারলাইন্সগুলোও তাদের কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করবে।
খান বলেন, কনসেশন চুক্তির পূর্ণ বাস্তবায়ন প্রায় আট মাস ধরে পর্যায়ক্রমে সম্পন্ন হবে এবং জাপানি কনসোর্টিয়ামও ধাপে ধাপে দায়িত্ব গ্রহণ করবে।
প্রাথমিক পর্যায়ে ফ্লাইট পরিচালনা নির্বিঘ্ন করতে বেবিচক পরিচ্ছন্নতা কার্যক্রম ও যাত্রীদের বোর্ডিং ব্রিজ ব্যবহারের ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় পরিচালন সহায়তা প্রদান করবে।
টার্মিনালটি পূর্ণাঙ্গ কার্যক্রমের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জাপানি পরিচালনাকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দায়িত্বগুলো পর্যায়ক্রমে গ্রহণ করবে বলে তিনি জানান।
বেবিকের এই সদস্য আরও বলেন, প্রতিযোগিতা সৃষ্টি ও বিমানবন্দর সেবার মান উন্নত করতে জাপানি কনসোর্টিয়াম ডিসেম্বরের পর ছয় মাসের মধ্যে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানকারী নিয়োগ করবে।
এই উদ্যোগের ফলে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও একটি প্রতিষ্ঠান এ সেবা প্রদানের সুযোগ পাবে।
নতুন টার্মিনালে লাগেজ সরবরাহ, উড়োজাহাজের দ্রুত ওঠানামা ও যাত্রীসেবার মান উন্নয়নে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান নিয়োগকে সরকারের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে, বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) কাওসার মাহমুদ জানান, আগামীকাল কর্তৃপক্ষের সদর দপ্তরের অডিটোরিয়ামে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের কনসেশন চুক্তি এবং তৃতীয় টার্মিনালের কার্যক্রম চালুর প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন।
জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনার পর গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় চুক্তিটি অনুমোদন করা হয়।
এর আগে বিমানবন্দরের বিদ্যমান টার্মিনালগুলো দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ এবং ১৫ বছর ধরে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রতিযোগী বিমানবন্দর গড়ে তোলার ওপর নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্ত নিয়ে আলোচনা ও দরকষাকষিতে জটিলতা সৃষ্টি হয়েছিল।
প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত তৃতীয় টার্মিনালটি বাংলাদেশের বৃহত্তম বিমান চলাচল অবকাঠামো প্রকল্পগুলোর অন্যতম।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। তবে পরিচালনা ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ আলোচনার কারণে বাণিজ্যিক কার্যক্রম চালু করা সম্ভব হয়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্যে নির্মিত নতুন টার্মিনালটি বছরে ২ কোটি যাত্রী পরিবহনে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বিদ্যমান টার্মিনাল দুটির সম্মিলিত যাত্রী পরিবহন সক্ষমতা প্রায় ৮০ লাখ।
নতুন টার্মিনালটিতে আধুনিক যাত্রীসেবা ব্যবস্থার মধ্যে রয়েছে ১০০টি চেক-ইন কাউন্টার, ১০টি স্বয়ংক্রিয় চেক-ইন কিয়স্ক, ১৬টি সাধারণ লাগেজ বেল্ট, অতিরিক্ত বড় আকারের লাগেজ ব্যবস্থাপনার সুবিধা এবং যাত্রীদের ওঠানামার জন্য বোর্ডিং ব্রিজ।
এ ছাড়া এতে স্বয়ংক্রিয় লাগেজ ব্যবস্থাপনা ব্যবস্থা, চলন্ত পথ, পরিবারবান্ধব সুবিধা ও নির্দিষ্ট স্বাস্থ্যসেবা এলাকা রয়েছে।
৩০ নভেম্বর চুক্তি স্বাক্ষর এবং ১৬ ডিসেম্বর উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পটির কার্যক্রম নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা অবসান হবে বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জনগণের সমর্থন করা নয়, বরং পাকিস্তানকে দুর্বল করা। এ মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পার্লামেন্ট হাউস পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন যে, গত ১৫ বছর ধরে বাংলাদেশকে একটি প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করা হয়েছে এবং বাইরের প্রভাবে দেশের মানুষ ভোগান্তির শিকার হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে সরাসরি কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা একটি ‘মুসলিমবিরোধী দেশে’ আশ্রয় নিয়েছেন। যদি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করতে অস্বীকার করে, তবে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হবে বলেও তিনি সতর্ক করেন।
হাফিজ উদ্দিন আহমেদের মতে, শেখ হাসিনা শুধুমাত্র তার দলের সমর্থকদের আশ্বস্ত করার জন্য দেশে ফেরার কথা বলছেন। তিনি দাবি করেন যে, আগামী এক দশক শেখ হাসিনা বাংলাদেশের বাইরেই অবস্থান করবেন। এ সময় তিনি আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেন এবং সরকার দলটিকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে বলেও জানান।
ইসলামাবাদে তার বক্তব্যে স্পিকার জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী কাশ্মীর সংকটের সমাধানের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। পাশাপাশি, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির নির্বাচনে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য ইসলামাবাদকে ধন্যবাদ জানান তিনি।
সূত্র: ইয়েনি সাফাক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে পূর্ব বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন।শনিবার (২৮ শে নভেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলার আমজোড়া ও জলষা গ্রামের স্হানীয় জনতা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটাবিদ্ধ হয়ে ৭ জন গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না ও নূরে আলম জিকুর লোকজনের মধ্যে খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন যাবত আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে। এনিয়ে বিভিন্ন সময় উভয়পক্ষের মধ্যে রক্তক্ষংয়ী সংঘর্ষ হয়েছে।
শনিবার দুপুরে স্হানীয় জনতা বাজারে আমজোড়া ও জলষা গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন।এতে ঘটনা স্হলেই দেশীয় অস্ত্র টেঁটাবিদ্ধ হয়ে মারাত্মক আহত ৭ জন সহ উভয় পক্ষের প্রায় ২৬ জন আহত হন।
আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মধ্যনগর থানার এস আই উৎপল কুমার সাহা বলেন, দুই পক্ষের মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল । এ নিয়ে তারা বেশ কয়েক বার সংঘর্ষে লিপ্ত হন। তিনি জানান পুলিশ ঘটনা স্থলে পৌছার পর সংঘর্ষ বন্ধ হয় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে পুলিশের অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। এ সময় তারা দেশীয় অস্ত্র প্রদর্শন করে পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে নিষিদ্ধ সংগঠনের নেতা, সাবেক পৌর মেয়র ও সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার আসামি হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে শাহজাদপুর থানা পুলিশ। এ সময় এলাকার কিছু ব্যক্তি পুলিশের অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার পর থেকে গত ২৪ ঘণ্টায় নলুয়া গ্রামসহ শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে শাহজাদপুর থানা পুলিশ। দফায় দফায় পরিচালিত এসব অভিযানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশের অভিযান ঘিরে নলুয়া গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। অভিযুক্ত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হলে তা পরবর্তীতে জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ