বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১০:২৭ পি.এম
নেত্রকোনার কলমাকান্দায় মুন্সীপুর হাজি ইসরাইল ইসলামি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মিছিল করে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক আব্দুল্লাহর বিরুদ্ধে বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, প্রতিষ্ঠানের কমিটি গঠন ও শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্য, প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে অনিয়ম, অব্যবস্থাপনা এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তোলেন।
এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে তাঁরা প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ও অভিভাবক শামছু উদ্দিন, সেলিম আহমেদ রহিম, ভুক্তভোগী ইকবাল মিয়া ও মাসুম রানা এবং প্রাক্তন শিক্ষার্থী খলিলুর রহমান ও আরমান আলিফসহ অন্যান্য বক্তারা। বক্তারা বলেন, "একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়।" শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তাঁরা আরও উল্লেখ করেন, শুধু প্রধান শিক্ষক পদ থেকে অপসারণ নয়, আব্দুল্লাহকে তাঁরা আর এই শিক্ষাপ্রতিষ্ঠানে দেখতে চান না। এ সময় তাঁরা বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের জন্য ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা। কর্মসূচি চলাকালে প্রধান শিক্ষক আব্দুল্লাহ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের শ্রীবরদী সীমান্তে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান পরিচালনা করে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। বুধবার,
(২৫ নভেম্বর) উপজেলার ঝোলগাঁও এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে
বিজিবির একটি টহল দল এই অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৮০ বোতল
ভারতীয় মদ উদ্ধার করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
নুরুল আজীম বায়েজিদ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে
জানান, জব্দ করা এসব ভারতীয় মদের সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলের বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা যাচ্ছে বেগুন গাছে সবুজ পাতার সমারোহ। কৃষি বিভাগের পরামর্শ এবং অনুকূল আবহাওয়ার কারণে ক্রমাগত বেড়ে উঠছে বেগুন গাছ। কৃষকেরা আশা করছেন, ফলন ভালো হবে। বাজারে সন্তোষজনক দাম পাওয়ার সম্ভাবনা তাঁদের মধ্যে আশার সঞ্চার করেছে। তাই স্থানীয় কৃষকরা বেগুন গাছকে ‘টাকার গাছ’ হিসেবে বিবেচনা করছেন। জামালপুরের ইসলামপুরে কাঁসা, বেগুন ও আখের গুড়ের সমন্বয়ে কৃষি কার্যক্রম চলছে। ইসলামপুরের কৃষকদের উৎপাদিত বেগুন সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় সারাদেশে এই অঞ্চলের বেগুনের চাহিদা ব্যাপক। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ইসলামপুরে বারি-১ জাতের বেগুন বেশি চাষ করা হয়। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১ হাজার ৫শ ৫০ হেক্টর জমিতে বেগুনের চাষ হচ্ছে। প্রতি একর জমিতে কমপক্ষে ১৫ মেট্রিক টন বেগুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে কৃষি বিভাগ এ বছর বেগুনের বাম্পার ফলনের আশা করছে।
ইসলামপুর উপজেলার লক্ষীপুর গ্রামের কৃষক আবুল হোসেন এবং হাছেন আলী জানিয়েছেন, এ বছর বন্যা ও বৃষ্টি কম হওয়ায় বেগুন খেতের অবস্থা অনেক ভালো হয়েছে। ডিগ্রিীরচর গ্রামের চাষি মনছুর আলী জানিয়েছেন, এলাকার মানুষ বেগুন টাল (খেত)কে টাকা উৎপাদন খেত হিসেবে উল্লেখ করেন এবং বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলেও অভিহিত করেন। তাঁরা বলেন, এ বছর বেগুন গাছের অবস্থা খুবই ভালো, তাই আমড়া ফলনের আশা করছেন। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে ভালো মূল্য পাওয়া গেলে তাঁদের পরিশ্রম স্বার্থক হবে বলে মনে করছেন। বেগুন বিক্রির আয় দিয়ে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি কৃষিকাজেও বিনিয়োগ করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল জানিয়েছেন, উপজেলার ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মাটি বেগুন চাষের জন্য খুবই উপযোগী। এ কারণে কৃষকরা লাভজনক ফসল চাষে আগ্রহী। চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৫শ ৫০ হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বেগুনের ভালো উৎপাদন হবে বলে তিনি আশা করছেন। ফলন ভালো হলে কৃষকের মুখে হাসি ফুটবে এবং স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামি গফরগাঁও পৌরশাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন সাংগঠনিক সেটআপ ও দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) জামতলা মোড়স্থ উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি দায়িত্বশীল বৈঠকে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হন মোঃ এখলাছুর রহমান।
নবনির্বাচিত সভাপতির পরামর্শক্রমে সেক্রেটারিসহ অন্যান্য দায়িত্বশীল নির্ধারণ করা হয়। সভাপতি মোঃ এখলাছুর রহমানের পরামর্শ অনুযায়ী সেক্রেটারি মনোনীত হন মোঃ আশিক মিয়া। নবগঠিত পৌরশাখার জামায়াতের অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে বায়তুলমাল সম্পাদক হিসেবে মোঃ শামসুল হুদা, প্রশিক্ষণ সম্পাদক হিসেবে মোঃ বাহারুল ইসলাম এবং প্রকাশনা সম্পাদক হিসেবে মোঃ আজিজুল হক বাদল রয়েছেন।
দায়িত্বশীল নির্বাচন ও সাংগঠনিক সেটআপ প্রক্রিয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শূরা সদস্য ও গফরগাঁও উপজেলা শাখার আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম এবং সদ্য বিদায়ি গফরগাঁও পৌর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম। বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত দায়িত্বশীলদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তারা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের হাত ধরে গফরগাঁও পৌর শাখার জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে। শেষে নবগঠিত দায়িত্বশীলদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের মেলান্দহে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্যাপন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ২৬ নভেম্বর
বেলা ১১টায় র্যালির আয়োজন করা হয়, যা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভাটি পরিচালনা করে প্রাণী সম্পদ অধিদপ্তর। সভার সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু হাসান লাভলু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও মাহমুদা আক্তার জ্যোতি। সভায় অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কৃষি অফিসার আব্দুর রউফ, অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক, ভেটেরিনারি সার্জন ডা. খায়রুল ইসলাম, বিএনপি’র সেক্রেটারি মঞ্জুরুল কবির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম এবং খামারি গোলাম ফারুক প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ